Protest Rally Bongaon

ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপুরণের দাবিতে বনগাঁয় মিছিল, ডেপুটেশন

জেলা

দিল্লির ঐতিহাসিক কৃষক আন্দোলনের ষষ্ঠ বর্ষ পূর্তিতে বৃহস্পতিবার বনগাঁ মহাকুমার সংযুক্ত কিষান মোর্চার ডাকে মহাকুমা শাসকের অফিসের সামনে জমায়েত ও জমায়েত থেকে ৮ দফা দাবিতে মহাকুমা শাসককে ডেপুটেশন দেওয়া হয়েছে। ডেপুটেশন দেন কৃষকসভার উত্তর ২৪ পরগনা জেলার সভাপতি পঙ্কজ ঘোষ, গৌতম প্রামানিক, কৃষ্ণ প্রামানিক, সুকুমার চক্রবর্তী, শ্যামলকান্তি গুহ। 


এদিনের ডেপুটেশনে উল্লেখ করা হয়েছে, অকাল বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্থ কৃষক ভাগচাষীদের ক্ষতিপুরণ, অবিলম্বে কৃষকদের ফসলের দাম স্বামীনাথন কমিটির সুপারিশ মেনে কার্যকরী করা, সকল প্রকার কৃষি ঋন মুকুব, সর্বনাসা ভারত মার্কিন বানিজ্য চুক্তি বাতিল করা, কৃষি পণ্যের দাম নিয়ন্ত্রন করা, অবিলম্বে রেগার কাজ ফিরিয়ে আনা এবং ২০০ দিনের কাজ ও দৈনিক মজুরি ৬০০ টাকার সাথে শ্রমিক বিরোধী শ্রম কোড বাতিল করা এবং এসআইআর’এ বাতিল পড়া ভোটারদের নাম দ্রুত অন্তর্ভূক্তি ও নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানানো হয়েছে। এদিন মহাকুমা শাসকের অফিসের সামনে কৃষকদের ফসলের দাম, স্বামীনাথন কমিটির সুপারিশ এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন সংযুক্ত কিষান মোর্চার রমেন আঢ্য, নারায়ন বিশ্বাস, বৈদ্যনাথ হালদার সহ নেতৃবৃন্দ। 

Comments :0

Login to leave a comment