মীর আফরোজ জামান: ঢাকা
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রার্থিতা চূড়ান্ত করেছে দলটি। বৃহস্পতিবার দলের শীর্ষ নেতাদের জরুরি বৈঠকে তাঁর নাম চূড়ান্ত করা হয়। এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের জরুরি বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপির শীর্ষ ও প্রবীন নেতারা অংশ নেন। সেখানেই রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।
প্রাক্তন রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন গত ২৪ জুলাই পদত্যাগ করার পর রাষ্ট্রপতির পদটি শূন্য হয়। তাঁর পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রপতি পদটি শূন্য হওয়ার পর থেকেই বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ছিল। শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্তে তার প্রার্থিতা চূড়ান্ত হলো।
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারিত ছিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট সকাল ১০টা থেকে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টে।
একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
Bangladesh Presidential Candidate
বাংলাদেশের রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
×
Comments :0