Body recovered

সবং-এ বাম কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার

জেলা

সাত সকালে সবং এর কপাললোচন ক্যানেল থেকে রক্তাক্ত ক্ষত বিক্ষত বাম কর্মীর দেহ উদ্ধার হয়। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটিকে খুন বলে অভিযোগ জানিয়েছে মৃতের পরিবার। সবং বাজার থেকে দেড় কিমি দূরে ক্যানেলের ধারে শাক তুলতে গিয়ে দেখেন  আগাছা পূর্ণ জলাশয়ে রক্তাক্ত অবস্থায় একটি মৃতদেহ ভাসছে দেখেন এলাকার কয়েকজন বাসিন্দা। সঙ্গে সঙ্গে সবং থানায় খবর দেন তারা। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। মৃত ঐ ব্যাক্তির নাম মদন পাত্র, বয়স ৫৩ বছর। বাড়ীতে খবর গেলে তার দুই ছেলে থানায় এসে দেহ তাদের বাবার বলে সনাক্ত করেন। সবং বাজারে মাঝেমধ্যে থাকতেন তিনি। ওই ব্যাক্তির বসত বাড়ী মোহাড় অঞ্চলের বাসুলিয়া গ্রামে। রুটি রুজির কারনে সব বাজার থেকে দূরে ফাঁকা সড়ক রাস্তার ধারে গাছের তলায় ডাব বিক্রি করতেন। ময়নাতদন্তের জন্যপুলিশের তরফে দেহটিকে খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা যায়। খুনের ঘটনা বলে  প্রাথমিক অনুমান করা হচ্ছে।
পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন তিনি সবং-এর সিপিআই পার্টি দপ্তরে সর্বক্ষণের কর্মী হিসাবে থাকতেন।
সিপিআই নেতৃত্ব সিদ্ধেশ্বর চক্রবর্তী বলেন, গত আড়াই তিন বছর পার্টি দপ্তরে থাকতেন না। সড়ক রাস্তার ধারে গাছের তলায় ডাব ব্যবসা করতেন। সক্রিয় বামকর্মী সহ সিপিআই পার্টির কর্মী হিসাবে এই বিধানসভা নির্বাচনেও নিজের গ্রাম অঞ্চল জুড়ে কাজ করেছেন। 
সেই বাম কর্মীর এমন রক্তাক্ত ক্ষত বিক্ষত দেহ উদ্ধার ঘটনায় এলাকা জুড়ে শোরগোল। গতকাল সন্ধ্যায় সবং বাজারে তাকে ঘুরতে দেখা গেছে। আজ সাত সকালে এমন ঘটনার পিছনে কি রহস্য তা তদন্তের  দাবী জানিয়েছেন সিপিআই পার্টি এবং তার পরিবারের  দুই ছেলে। পুলিশ প্রসাশন ময়নাতদন্তের রিপোর্ট কি আসে তার উপর নির্ভর করলেও তদন্ত প্রক্রিয়ায় রয়েছেন বলে জানা যায়।
 

Comments :0

Login to leave a comment