Nirmal Purja

দেহ মিলল খ্যাতনামা পর্বতারোহী নির্মল পুরজার

আন্তর্জাতিক

ব্রড পিক তুষারধসের মুখে পড়ে নিখোঁজ পর্বতারোহী নির্মল পুরজার দেহ উদ্ধার হয়েছে। উদ্ধারকারী দল পুরজার মৃতদেহ সহ চারটি মৃতদেহ পর্বত থেকে নামিয়ে আনা শুরু করেছে। পুরজার অ্যাডভেঞ্চার গ্রুপ, এলিট এক্সপেড শুক্রাবার নিশ্চিত করেছে যে এই দুর্ঘটনায় কেউ বেঁচে নেই।
অ্যালপাইন ক্লাব অফ পাকিস্তান রবিবার জানিয়েছে উদ্ধারকারী দল বিখ্যাত পর্বতারোহী নির্মল পুরজার মরদেহ উদ্ধার করেছে। ক্লাবটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে যে উদ্ধারকারী দল পর্বতের প্রায় ৫,৭০০ মিটার উচ্চতায় পৌঁছেছে এবং মৃতদেহগুলো উদ্ধারের জন্য কাজ করছে। উত্তর পাকিস্তানের বিশ্বের অন্যতম সর্বোচ্চ শৃঙ্গে তুষারঝড়ে নির্মল পুরজা এবং তার দলের আরও নয়জন সদস্যের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার ব্রড পিকে ভয়াবহ তুষারধসে ব্রড পিকে থাকা ৪৩ বছর বয়সী ব্রিটিশ-নেপালি পর্বতারোহী নির্মল পুরজার নেতৃত্বাধীন আন্তর্জাতিক দলটির সাথে যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। ওইদিন স্থানীয় সময় সকাল ন’টা নাগাদ প্রায় ৭,০০০ মিটার উচ্চতায় শৃঙ্গ জয়ের শেষ পর্যায়ে ওঠার সময় ১০ সদস্যের একটি অভিযাত্রী দল তুষারধসের কবলে পড়ে। মুহূর্তের মধ্যে বরফের স্রোতে ভেসে যান পর্বতারোহীরা। এই দুর্ঘটনার পর থেকে নির্মল পুরজা এবং আরও পাঁচজন পর্বতারোহী নিখোঁজ ছিলেন। শনিবারের খবরে নিশ্চিত করা হয় যে, এই ভয়াবহ দুর্ঘটনায় নির্মল পুরজা এবং তাঁর কয়েকজন সঙ্গী বেঁচে নেই। রবিবার অ্যালপাইন ক্লাব অফ পাকিস্তান জানিয়েছে,  যে স্থানে নির্মলের দেহ মিলেছে, তার অদূরে আরও তিনটি দেহ রয়েছে। কিন্তু মৃতদের পরিচয় এখনও স্পষ্ট নয়। আলপাইন ক্লাব অব পাকিস্তানের সাধারণ সম্পাদক আয়াজ শিগরি জানিয়েছেন, উদ্ধারকারী দল বর্তমানে পর্বত থেকে চারটি মরদেহ নামিয়ে আনছে। এদের মধ্যে রয়েছেন নির্মল পুরজা, দুই নেপালী নাগরিক এবং একজন চীনা নাগরিক। তিনি আরও জানান যে, উদ্ধারকারী দল আরও উঁচু স্থানে আরেকটি মৃতদেহের সন্ধান পেয়েছে, কিন্তু অত্যন্ত বিপজ্জনক ভূখণ্ডের কারণে সেটি উদ্ধার করা বর্তমানে কঠিন হয়ে পড়েছে।

Comments :0

Login to leave a comment