জোর করে বুক স্টল তুলতে গিয়ে ধাক্কা খেয়েছে কলকাতা হাইকোর্টে। বনগায় বুক স্টল বসার পক্ষেই রায় দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা। উগ্র হিন্দুত্ববাদী বাহিনী তা থেকেও শিক্ষা নেয়নি। সমানে চলছে বিভিন্ন এলাকায় বুক স্টলের উপর হামলা। হাওড়া শিবপুর এবং উত্তর চব্বিশ পরগনার নৈহাটিতে ভাঙচুর করা হয়েছে বুক স্টল।
বৃহস্পতিবার রাতে নৈহাটি বিধানসভা এলাকার বীজপুর পানপুর এরিয়া কমিটির চারা পোল বুক স্টলে আগুন লাগিয়ে দিয়েছে। অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই কাণ্ডের জন্য দায়ী।
প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে তান্ডবের প্রকাশ্য প্রশ্রয় রয়েছে। আইনজীবী বিকাশ ভট্টাচার্যের বাড়িতে হামলার পর আক্রান্তকেই দায়ী করেছেন মুখ্যমন্ত্রী নিজে। প্রগতিশীল সাহিত্য বিক্রির কেন্দ্রগুলিকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দেখা যাচ্ছে প্রতিটি এলাকায় বুক স্টলের উপর হামলার ঘটনায় পুলিশ হয় নিষ্ক্রিয়, না হলে পরোক্ষে মদত দিচ্ছে হামলাবাজদের।
বৃহস্পতিবারই রাত নয়টা নাগাদ শিবপুর ব্যাতাইতলা বাজারে বুক স্টল ভাঙচুর করেছে বিজেপি দুষ্কৃতীরা। সিপিআই(এম) এরিয়া সম্পাদক অসিত বরণ ঘোষকে নিগ্রহ করা হয়েছে। স্থানীয় বিজেপি নেতাদের দেখা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নামে স্লোগান দিতে দিতে ভাঙচুর করতে। এই বুক স্টলের প্রশাসনিক অনুমতি আগে থেকেই ছিল। বিজেপির স্থানীয় নেতারা সরাসরি বলেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন কোনও বূক স্টল হবে না। যত অনুমতি থাকুক বুক স্টল করতে দেব না
প্রতিটি ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে সিপিআই(এম)। পার্টি নেতৃত্ব স্পষ্ট জানিয়েছেন যে ভয় দেখিয়ে হুমকি দিয়ে প্রগতিশীল সাহিত্য চর্চা বন্ধ করা যাবে না।
Book Stall
নৈহাটি, শিবপুরে বুক স্টলে হামলা বিজেপি'র দুষ্কৃতিদের
হাওড়ার শিবপুরে বিজেপি চড়াও বুক স্টলে। ছবি: শুভাশিস দেব সরকার
×
Comments :0