গতমাসে দিল্লির যন্তর মন্তরে সিজেপির নেতৃত্বে চলা ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি। তার কথা বিস্ময় ও মুগ্ধতায় স্তব্ধ করেছিল সাংবাদিককেও। তার সেই সাক্ষাৎকার ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই বিস্মিত হন বহু মানুষ।
মোহাম্মদ ইরফান কখনোই স্কুলে যাননি। দিল্লির এক বস্তির বাসিন্দা, ৩৫ বছর বয়সী এই নিরক্ষর হকার গুগলের ‘ভয়েস সার্চ’-র সুবিধা ব্যবহার করে জ্ঞান অর্জন করেছেন। গণতন্ত্র ও শ্রমিকের অধিকারের মতো বিষয়গুলো সম্পর্কে যেমন স্বচ্ছ ধারণা রাখেন, তেমনি ইরফান ভগত সিংয়ের কবিতার পঙক্তিও আবৃত্তিও করেন তিনি।
সোমবার দিল্লির বি টি আর ভবনে সেই মোহাম্মদ ইরফান- কেই সংবর্ধনা জানালো সিআইটিইউ।
সিআইটিইউ-র তরফে ফেসবুকে সংবর্ধনা জানানোর সেই মুহূর্তের ছবি পোস্ট করে বলা হয়, " ইরফান আজ তার বাড়িতে এসেছে।
ইরফান আজ সিআইটিইউ-র বিটিআর ভবনে এসেছে। যন্তর মন্তরে নীল টি-শার্ট পরা সেই মানুষটি—যিনি সাক্ষাৎকারের মাঝপথেই এক সাংবাদিককে নিস্তব্ধ করে দিয়েছিলেন তিনিই আবার অনায়াসে কথা বলেন ১৮,০০০ টাকার প্রতিশ্রুত মজুরির বদলে ১৩,০০০ টাকা পাওয়ার বিষয়ে, দীর্ঘ এগারো ঘণ্টার কর্মদিবস সহ প্রতি বছর কতজন দিনমজুর আত্মহত্যা করেন সেই সংক্রান্ত এনসিআরবি-র পরিসংখ্যান নিয়েও।
তিনি এমন একজন মানুষ যিনি একদিকে ফরাজ ও পাশ-এর কবিতা পড়েন,সেইসঙ্গে রামায়ণ ও জানেন, পাশাপাশি কারবালার মহাকাব্যিক আখ্যানও জানেন তিনি।
মোহাম্মদ ইরফান একজন শ্রমিক। তিনি দিল্লির বিভিন্ন জায়গায় ঠেলাগাড়িতে করে বরফ বিক্রি করেন। তাঁর কথাগুলো কোনও সাজানো চিত্রনাট্য নয়, বরং তা শ্রমজীবী মানুষের জীবনের অকৃত্রিম শক্তি ও সৌন্দর্যেরই বহিঃপ্রকাশ।"
CITU felicitated Irfan
যন্তর মন্তরের সেই ইরফান-কে সংবর্ধনা জানালো সিআইটিইউ
সোমবার দিল্লির বি টি আর ভবনে সেই মোহাম্মদ ইরফান- কে সংবর্ধনা জানালো সিআইটিইউ |
×
Comments :0