দিল্লির যন্তর-মন্তরে কক্রোচে জনতা পার্টি (সিজেপি)-র প্রতিবাদ আন্দোলন মঙ্গলবার এগারোতম দিনে পড়লো। সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ব্যাপক পুলিশ মোতায়েন ও বিধিনিষেধ জারি করার ফলে সমর্থকদের প্রতিবাদ স্থলে পৌঁছাতে অসুবিধা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন।
পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। পাশাপাশি, প্রতিবাদ স্থলে অনশনের তৃতীয় দিনে তার ব্লাড সুগার কমে গিয়েছে।
এক্স -এ একটি পোস্ট করে , দীপকে অভিযোগ করেন যে পুলিশ সমর্থকদের প্রতিবাদ স্থলে যেতে বাঁধা দিচ্ছে। সেইসঙ্গে, মূল দলের বেশ কয়েকজন সদস্যকেও প্রবেশাধিকার দেওয়া হচ্ছিল না। তিনি এও অভিযোগ করেন যে সমর্থকরা যাতে যন্তরমন্তরে আস্তে না পড়েন তার জন্য যানবাহন চলাচলের ক্ষেত্রেও বাঁধা সৃষ্টি করা হচ্ছে।
দীপকে এও প্রশ্ন তোলেন যে, মানুষ যাতে বিক্ষোভে যোগ দিতে না পারেন সেই জন্যই কি সরকার পরিবহন ব্যবস্থায় বাধা সৃষ্টি করছে। পাশাপাশি, আন্দোলনটিকে সীমাবদ্ধ করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
সেইসঙ্গেই, রাজস্থান প্যারামেডিকেল কাউন্সিল পরীক্ষার প্রশ্নফাঁসের বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। এই সরকার বারংবার সুষ্ঠভাবে পরীক্ষা পরিচালনা করতে ব্যার্থ হচ্ছে বলেও অভিযোগ করেন।
তিনি বলেন, " ডবল ইঞ্জিন ডবল লিক"। আরও বলেন, বিজেপি সরকার পরীক্ষা পরিচালনা করতে সামর্থ্য নয়।
অপরদিকে, ওয়াংচুকের স্বাস্থ্যে চাপের লক্ষণ দেখা যাচ্ছিল, রবিবার থেকে শুরু হওয়া অনশন কর্মসূচির তৃতীয় দিনে তাঁর ব্লাড সুগারের মাত্রা কমে ৬৬-তে নেমে এসেছে বলে জানা গেছে।
সিজেপি-র মুখপাত্র আশুতোষ রাঙ্কা জানিয়েছেন যে ওয়াংচুকের শারীরিক অবস্থাকে গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। তিনি সতর্ক করে বলেছেন যে, কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে দায়ী করা হবে।
সোমবার ওয়াংচুক বলেছিলেন যে এই বিক্ষোভ দেশবিরোধী নয়। তিনি কর্তৃপক্ষের প্রতি বলপ্রয়োগের পরিবর্তে সংবেদনশীলতার সঙ্গে বিষয়টি দেখার আহ্বান জানান। পাশাপাশি তিনি সতর্ক করেন যে, তা না হলে জনআস্থা ক্ষুণ্ণ হবে। সেইসঙ্গে, ফের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও তোলেন তিনি।
CJP Protest
সিজেপি বিক্ষোভ: ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতি, যন্তর-মন্তরে প্রবেশের ক্ষেত্রে বাঁধা পুলিশের,অভিযোগ দীপকের
×
Comments :0