যারা সরকারকে প্রশ্ন করতে ভীত হয়না, তেমন ভারতীয় তরুণদের একত্রিত করেছে কক্রোচ জনতা পার্টি। তরুণদের একত্রিত করে সিজেপি গতসপ্তাহে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানিয়ে বিক্ষোভ দেখায়। বুধবার সংগঠনটির তরফে জানানো হয়, যদি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ না করেন তাহলে ২০ জুন থেকে অনির্দিষ্ট কালের জন্য তাঁরা দিল্লির যন্তর -মন্তরের সামনে অবস্থান ধর্মঘট করবেন।
একটি বিবৃতিতে জানিয়েছে, এই সিজেপি, প্রথমে একটি ব্যাঙ্গাত্মক সোশ্যাল মিডিয়া একাউন্ট হিসাবে তাদের যাত্রা শুরু করে এবং গত সপ্তাহে যন্তর -মন্তরে বিক্ষোভের পর তা একটি আন্দোলনে পরিণত হয়েছে। সেইসঙ্গে, সংগঠনটি ঘোষণা করেছে যে তাঁরা অন্যান্য শহরগুলিতেও বিক্ষোভ প্রদর্শন করবে, ১১ জুন পুনে থেকে শুরু করে একে একে লখনৌ, অমৃতসর, ব্যাঙ্গালোর, জয়পুর সহ হায়দ্রাবাদে ও বিক্ষোভ দেখাবে।
সিজেপি জানিয়েছে যতদিন না প্রধান পদত্যাগ করছে তাঁরা তাঁদের প্রপ্তিবাদ কর্মসূচি চালিয়ে যাবে।
পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে অনিয়ম কে জাতীয় সমস্যা বলে উল্লেখ করেছে সিজেপি। এই সমস্যা বহু পরিবার সহ তরুণদের ভবিষৎ বিপদের দিকে ঠেলে দিয়েছে। সিজেপি জানিয়েছে," শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই ধারাবাহিক ব্যার্থতার দায় নিতে ব্যর্থ হয়েছেন। উপরের স্তর থেকেই এই ব্যার্থতার জবাবদিহি করতে হবে। তাই আমরা বারবার একইদাবি জানাচ্ছি যে, ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতেই হবে।"
সংগঠনটি আরও জানায় , " যদি সরকার এই দাবির উপযুক্ত জবাব না দেয় এমন এই মন্ত্রীকে সরানো না হয়, অথবা যদি তিনি পদত্যাগ করতে অস্বীকার করেন, তাহলে শিক্ষা মন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত অনির্দিষ্টকালের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির জন্য এই দেশের যুবসমাজ আগামী ২০ জুন নয়াদিল্লির যন্তর মন্তরে সমবেত হবে। উপযুক্ত জবাবদিহি না পাওয়া পর্যন্ত আমরা সেখান থেকে সরব না।"
ভারতের শিক্ষাব্যবস্থার অখণ্ডতা রক্ষা সহ প্রাতিষ্ঠানিক ব্যর্থতার মাশুল যাতে কোনও শিক্ষার্থীকে গুনতে না হয় তা নিশ্চিত করার লক্ষ্যে এটিকে একটি আন্দোলন হিসেবে অভিহিত করে, সিজেপি সারা দেশের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও নাগরিকদের "জবাবদিহি ও ন্যায়বিচারের লড়াই"-এ শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন।
এক্স-এ পোস্টে সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক জানিয়েছেন যে, জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক পুনের বিক্ষোভে যোগ দেবেন।
CJP
শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত, অনির্দিষ্টকালের জন্য 'অবস্থান ধর্মঘট'-র ডাক সিজেপি'র
×
Comments :0