Keshpur Rally

জ্বালানির দাম, হকার উচ্ছেদের প্রতিবাদে কেশপুরে সিপিআই(এম)’র মিছিল

জেলা

কেশপুরে সিপিআই(এম)’র মহামিছিলে তরুণ রায় তাপস সিন্‌হা।

জ্বালানির দাম বাড়ানো এবং রাজ্যজুড়ে হকার উচ্ছেদের প্রতিবাদে কয়েকশো মানুষের মিছিল হয়েছে কেশপুরে। মিছিলে স্মার্ট মিটার বসানোর নীতির বিরুদ্ধে জানানো হয় প্রতিবাদ। 


কেশপুরে জামসেদ আলি ভবন থেকে মিছিল বেরিয়ে ৪ কিলোমিটার পথে বাজার পরিক্রমা করে। সেন্ট্রাল বাসস্ট্যান্ডে হয় বিক্ষোভ সভা। সভায় বক্তব্য রাখেন প্রবীণ সিপিআই(এম) নেতা তরুণ রায় এবং রাজ্য কমিটির সদস্য তাপস সিনহা।
মিছিলে দাবি ওঠে কৃষকের ফসলের ন্যায্য দামেরও। সেই সঙ্গে সব প্রকৃত ভোটদাতার নাম ভোটার তালিকায় ফিরিয়ে আনার দাবিও ওঠে। 
সেই সঙ্গে বিভাজনের রাজনীতিকে রুখে দেশের গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ সাংবিধানিক কাঠামোর জন্য লড়াই জারি রাখার বার্তা দেন বক্তারা।

Comments :0

Login to leave a comment