Rayganj Waterlogging Deputation

জমা জল, জঞ্জাল: রায়গঞ্জে বিক্ষোভ, ডেপুটেশন সিপিআই(এম)’র

জেলা

রায়গঞ্জ পৌরসভার সামনে সিপিআই(এম)’র বিক্ষোভ। ছবি: বিশ্বনাথ সিংহ

শহরে সুষ্ঠু নাগরিক পরিষেবা ফেরানোর দাবিতে সিপিআই(এম) ডেপুটেশন দিল রায়গঞ্জে। 
মঙ্গলবার পৌর প্রশাসককের কাছে ডেপুটেশনের আগে রায়গঞ্জ শহরে লাল পতাকার মিছিল হয়। পৌরসভার গেটের সামনে বিক্ষোভ সভা হয়। 
উত্তরের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির পর চব্বিশ ঘন্টা কেটে গেলেও নামছে না জল। ক্ষোভের আঁচ রাস্তায় পড়ছে। একের পর এক পথ অবরোধ হচ্ছেই। জল যন্ত্রণায় ভুগছে মিলনপাড়া, রবীন্দ্রপল্লী, বন্দর, পুর্বাশা পাড়া নিউ উকিলপাড়া, শিল্পীনগর, বিডিও পাড়া সংলগ্ন এলাকায়। মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন।
রায়গঞ্জ শহর এখন ডাস্টবিনের চেহারা নিয়েছে। ড্রেনের পচা জল, রাস্তার জল মিলেমিশে একাকার। নিকাশি ব্যবস্থা বেহাল। নতুন পৌর প্রশাসক তথা মহকুমা শাসককের কাছে সিপিআই (এম) রায়গঞ্জ শহর এরিয়া কমিটির পক্ষ থেকে এই ডেপুটেশন দেওয়া হয়।

Comments :0

Login to leave a comment