cpim

গ্যাসের সিলিন্ডার সরবারহ স্বাভাবিক করতে, কলকাতায় মিছিল সিপিআই(এম)-র

কলকাতা

গ্যাসের সিলিন্ডার সরবারহ স্বাভাবিক করতে কেন্দ্রীয় সরকারে কার্যকারি ভূমিকা নিতে হবে। এই দাবিতে কলকাতায় মিছিল করে সিপিআই(এম)। সিপিআই(এম) কলকাতা জেলা কমিটির ডাকে শনিবার হাজরা মোড় থেকে গড়িয়াহাট পর্যন্ত এক প্রতিবাদ মিছিল করা হয়। মিছিল থেকে ইরানে ইজরায়েল ও মার্কিন বাহিনীর হানার প্রতিবাদ করা হয়েছে। মিছিল শেষে গাড়িয়াহাটে প্রতিবাদ সভা হয়।

ইরানে ইজরায়েলের আক্রমণের ফলে হরমুজ প্রণালী দিয়ে কোনও পেট্রোলিয়াম বহনকারী জাহাজ যাতায়াত করছে না। ফলে সংকটে একাধিক দেশ। ভারতেও রান্না গ্যাস সহ পেট্রল, ডিজেলের অপ্রতুলতা দেখা দিয়েছে। ফলে বেড়েছে কালোবাজারি। হয়রানির সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। এরই প্রতিবাদে শুক্রবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবি।

এদিন মিছিল থেকে আমেরিকার সাম্রাজ্যবাদী আগ্রাসনের তীব্র ধিক্কার জানানো হয়। পাশাপাশি ভারতের জোট নিরেপক্ষ বিদেশনীতি উপর যে ভাবে ট্রাম্প আঘাত করছে তারও প্রতিবাদ করা হয়েছে। সিপিআই(এম) কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার বলেছেন, "কেন্দ্রীয় সরকার সাম্রাজ্যবাদের কাছে মাথা ঝুঁকিয়ে চলছে। রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র গুলিকে বেসরকারিকরণ, বিলগ্নি করুন করে দেশের ক্ষতি করেছে। আমেরিকাকে তেল না দিয়ে জনগণ কী ভাবে পেট্রল ডিজেল রান্নার গ্যাস সহজে পায় তার ব্যবস্থা করুন।"
তিনি আরও বলেছেন, "বাজারে সিন্ডিকেট রাজ ছড়িয়ে পড়েছে। গ্যাসের অপ্রতুলতা ফলে তারা সক্রিয় হয়েছে। তাদের সাহায্য করছে তৃণমূল। এই দুই শক্তিকে পরাস্ত করতে না পারলে জনগণের নিত্যদিনের সমস্যা মিটবে না।"      

Comments :0

Login to leave a comment