রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা এলআইসি’র মোট ৩১ হাজার ৫০০ কোটি টাকার শেয়ার বেচে দিল কেন্দ্র। চলতি সপ্তাহে মোট ৬.৫ শতাংশ শেয়ার ছাড়া হয়েছে বাজারে।
সপ্তাহের শুরুতে, গত মঙ্গলবার, ২.৫ শতাংশ শেয়ার বাজারে ছাড়ে কেন্দ্র। পরের ধাপে ছাড়া হয়েছে আরও শেয়ার। চলতি সপ্তাহেই মোট ৬.৫ শতাংশ শেয়ার বেচে ৩১ হাজার ৫০০ টাকা তুলেছে কেন্দ্র।
পর্যবেক্ষকরা জানাচ্ছেন, গত ২০২২’র মে-তে এলআইসি’র শেয়ার বিক্রি করেছিল সরকার। এলআইসি’র মোট ১০ শতাংশ শেয়ার সরাসরি বেসরকারি হাতে দিয়ে দেওয়া হলো।
এর আগে আদানি গোষ্ঠীর শেয়ারে এলআইসি’র টাকা ঢেলেছিল নরেন্দ্র মোদী সরকার। রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নি অনেকাংশে হয়েছে এলআইসি’র টাকায়।
সংশ্লিষ্ট অংশের বক্তব্য, কেন্দ্রীয় সরকারের বিনিয়োগ এবং সরকারি সম্পদ রক্ষণাবেক্ষণ বিভাগ ডিআইএপিএম শেয়ার বিক্রির প্রক্রিয়া পরিচালনা করেছে। চারটি পরামর্শদাত বিনিয়োগ সংস্থাকেও জানানো হয়েছে শেষ মুহূর্তে। কার্যত দ্রুত বিক্রি হয়েছে শেয়ার।
BJP government sell LIC shares worth ₹31,500 crore
এলআইসি’র মোট ৩১,৫০০ কোটি টাকার শেয়ার বিক্রি কেন্দ্রের
×
Comments :0