Rape Chandannagar

যুবতীকে দলবেঁধে ধর্ষণ চন্দননগরে, ধৃত ৪

জেলা

চন্দননগর থানায় ধৃতেরা।

ব্যক্তিগত সম্পর্ক তৈরি করে ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে ধর্ষণ করা হয়েছে এক যুবতীকে। অভিযুক্ত যুবকের বন্ধুরাও ধর্ষণ করে ওই যুবতীকে। 
চন্দননগর থানায় দায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
পুলিশ সূত্রে জানা গেছে, হরিদ্র ডাঙার ওই যুবক চুঁচুড়া তালডাঙায় একটি সেলুন চালায়।  
গত রবিবার যুবতীর হাতে এবং শরীরে আঘাতের চিহ্ন দেখে জিজ্ঞাসাবাদ করে তাঁর পরিবার। অত্যাচারের ঘটনা জানতে পেরে চন্দননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। 
জানা গিয়েছে, অভিযুক্ত যুবক ভয় দেখিয়ে দীর্ঘদিন মুখ বন্ধ রাখতে বাধ্য করেছিল যুবতীকে। অভিযোগ, ওই যুবকের বন্ধুরাও ধর্ষণ করেছে যুবতীকে।
মঙ্গলবার চন্দননগর থানার সামনে একটি সমাজসেবী সংগঠনের সদস্যরা জড়ো হন। তাঁরা দোষীদের শাস্তির দাবি করেন।
যুবতীর প্রতিবেশীরা জানান, উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে পাশ করেছিলেন তিনি। মেধাবী ছাত্রী। তাঁরা বলেন, আমরা চাই দোষীদের শাস্তি হোক।

Comments :0

Login to leave a comment