স্বাধীনতা দিবসে কলকাতা মেট্রোয় সময়ের একাধিক রদবদল করা হয়েছে। ব্লু ও গ্রিন লাইনে মেট্রোর সংখ্যা কমানো হয়েছে। কিন্তু সব রুটেই প্রথম ও শেষ মেট্রোর সময় সূচি বদল করা হয়নি।
মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, শনিবার ব্লু লাইন অর্থাৎ দক্ষিনেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ১৯৪ টি মেট্রো চলবে, যার মধ্যে ৯৭ টি আপ ও ৯৭ টি ডাউনে চলবে। প্রথম ও শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে। গ্রীন লাইন অর্থাৎ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত শনিবার ১৪৮ টি মেট্রো চলবে। যার মধ্যে ৭৪ টি আপ ও ৭৪ টি ডাউনে চলবে। এই লাইনেও প্রথম ও শেষ মেট্রোর সময়ের কোনও পরিবর্তন করা হয়নি। ইয়েলো লাইনে প্রতিদিনের মতো ৯২টি মেট্রো চলবে যার মধ্যে ৪৬টি আপ ও ৪৬টি ডাউন। জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৫টির বদলে ৪টি সরাসরি ট্রেন পাওয়া যাবে। প্রথম ও শেষ ট্রেনের সময়ে ক্ষেত্রে এখানেও কোনও পরিবর্তন করেনি মেট্রো কর্তৃপক্ষ।
পার্পল লাইনে অন্যান্য সাধারণ দিনের মতোই স্বাভাবিক মেট্রো চলাচল করবে। তবে স্বাধীনতা দিবসের দিন অরেঞ্জ লাইনে পূর্ণাঙ্গ মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে।
Comments :0