Baidyabati Municipality

বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ বৈদ্যবাটি পৌরসভার অস্থায়ী কর্মচারীরা

জেলা

মজুরি বৃদ্ধির দাবীতে বিক্ষোভ দেখাচ্ছেন পৌর অস্থায়ী কর্মচারীরা। ছবি:- শুভ্রজ্যোতি মজুমদার।

বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ দেখালেন বৈদ্যবাটি পৌরসভার ডেইলি ওয়েজ ও কনজারবেনসি কর্মচারীরা। বৃহস্পতিবার সকালে পৌরসভার পাম্প হাউস ও সলিড ওয়েস্ট প্লান্টে বিক্ষোভ দেখান কর্মচারীরা। একজন অস্থায়ী পৌর কর্মচারী জানান, আগের দৈনিক মজুরি ছিলো ১০০ টাকা তারপর সেটা সামান্য বেড়ে ১৬০ টাকা। দীর্ঘ ১৫ বছর আমাদের মজুরি বৃদ্ধি হয়নি। আজকের দিনে এই মজুরিতে সংসার চলেনা। আমরা কাজ করি বলে পৌর এলাকা পরিষ্কার নির্মল থাকে। কিন্তু আমাদের বেতন দেবার বেলায় পৌর প্রশাসনের তা খেয়াল থাকে না।

পৌরসভার এসআই জানিয়েছেন, আজ কর্মচারীরা বিক্ষোভ দেখিয়েছেন। তবে আমি সাধারণ কর্মচারী প্রশাসনিক ব্যাপারে বলতে পারবো না। তবে চেয়ারম্যান ও কাউন্সিলাররা ঘটনাস্থলে ছিলেন নিশ্চই আলোচনা করে বেতন বাড়বে। এবং শুনেছি খুব শীঘ্রই বাড়তে চলেছে।

সিপিআই(এম) কাউন্সিলার অভিজিৎ গুহ জানান, "২০১৮ সালে সামান্য মজুরি বাড়লেও তাতে সংসার চলেনা। মাত্র সাড়ে চার হাজার টাকা মজুরি তারপর মাসে ২৬ দিন হাজিরা, নো ওয়ার্ক নো পে। ন্যায্য দাবির জন্য ওরা আন্দোলনে নেমেছিলেন আমি পাশে ছিলাম। আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের দাবি সমস্ত মানুষের ন্যূনতম মজুরি ২৬০০০ টাকা করা উচিত। কিন্তু সেই লক্ষ আমরা না পেলেও শ্রমিকদের মজুরি ৩০০০ টাকা বাড়াতে সক্ষম হয়েছি। এই জয় শ্রমজীবী মানুষের নৈতিক জয়।"

 


 

Comments :0

Login to leave a comment