হকার উচ্ছেদের বিরোধিতার পাশাপাশি রেলে নিয়মিত নিয়োগের দাবি জানালো ডিওয়াইএফআই। কলকাতায় ফেয়ারলি প্লেসে পূর্ব রেলের প্রধান দপ্তরে দেওয়া হয় ডেপুটেশন।
মঙ্গলবার, ৯ জুন, সর্বত্রই প্রতিষ্ঠা দিবস পালন করেছে ডিওয়াইএফআই। ফেয়ারলি প্লেসের সামনে জমায়েতে মুখ্যত তিনটি দাবি ওঠে। বলা হয় যে বিনা পুনর্বাসনে হকার উচ্ছেদ করা যাবে না। পূর্ব রেলের সব ডিভিশনে হকার উচ্ছেদ চলছে। যাদবপুর, দমদম সহ বিভিন্ন স্টেশনে চলছে উচ্ছেদ।
সেই সঙ্গে রেলের যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানায় যুব সংগঠন।
ডিওয়াইএফআই দাবি করেছে যে শূন্য পদে নিয়োগ করতে হবে। রেলের অতীতে নিয়মিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ হতো। এখন নিয়োগ হয় না।
এদিন পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের সঙ্গে দেখা করে দাবিপত্র দেন ডিওয়াইএফআই নেতৃবৃন্দ।
প্রতিনিধি দলে ছিলেন ডিওয়াইএফআই কলকাতা জেলা সভাপতি সোহম মুখার্জি, সম্পাদক শ্রীজীব গোস্বামী।
Comments :0