এসআইআর প্রক্রিয়ায় বাদ গিয়েছে বিশিষ্ট অভিনেতা প্রকাশ রাজের নাম। সাম্প্রদায়িকতা এবং মৌলবাদ বিরোধিতার স্বর এই অভিনেতা নিজেই জানিয়েছেন যে তিনি সেই ৬৫ লক্ষ ভোটদাতার মধ্যে যাঁদের নাম বাদ গিয়েছে এসআইআর প্রক্রিয়ায়।
কর্নাটকের বেঙ্গালুরু কেন্দ্রেই বাদ গিয়েছে ৬৫ লক্ষ ভোটদাতার নাম। নির্বাচন কমিশনের দাবি, বাড়ি বাড়ি ঘুরে তথ্য সংগ্রহের সময় এই ভোটদাতাদের সম্পর্কে তথ্য পাওয়া যায়নি। বেঙ্গালুরুর মোট ভোটদাতার প্রায় অর্ধেককে রাখা হয়েছে অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত, দু’বার নাম এবং অন্যান্যের তালিকায়।
২০১৯’র লোকসভা নির্বাচনে প্রকাশ রাজ নির্দল হিসেবে প্রার্থী হন ব্যাঙ্গালোর সেন্ট্রাল কেন্দ্রে।
সম্প্রতি দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির ডাকে শিক্ষা আন্দোলনে সরাসরি অংশ নিয়েছিলেন অভিনেতা প্রকাশ রাজ। দেশের বিভিন্ন প্রান্তেই প্রতিবাদীদের সঙ্গে বারবার তাঁকে দেখা গিয়েছে গলা মেলাতে। গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া বা বিরোধী স্বর দমনের ক্ষেত্রেও সমানভাবে সোচ্চার থেকেছেন তিনি।
গত মাসেও প্রকাশ রাজকে আদালতে যেতে হয়। একাধিক ভোটার কার্ড থাকার দায়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েচিল। বেঙ্গালুরু নগর আদালত থেকে জামিন নেন তিনি।
এদিন রাজ বলেছেন, ‘‘একটি রসিকতা আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। আমি এই কেন্দ্রেই জন্মেছি। এখানেই আমি থাকি, এখানেই স্কুলে পড়েছি। থিয়েটার করেছি এখানেই।’’
একষট্টি বছরের এই অভিনেতা বলেছেন, ‘‘দেখা যাক এখন কোন কোন কাগজ দেখাতে হয়। ভোটার তালিকায় নাম তোলার জন্য কী কী করতে হয় তা দেখছি।’’ তিনি বলেছেন, ‘‘ক্ষমতা ব্যবহার করে আমাদের ভোটদানের অধিকারের কেড়ে নেওয়া যেতে পারে। আমরা, যারা প্রতিবাদ জানাই তোমার বিরুদ্ধে। কিন্তু বন্ধু, তুমি আমাদের ঠেকাতে পারবে না। আমরা তোমাকে ক্ষমতা থেকে টেনে নামাবোই।’’
নির্বাচন কমিশন এসআইআর’র সময়সীমা ১৭ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে কর্নাটকে। ২৪ আগস্ট খসড়া তালিকা প্রকাশ হবে। ২৭ অক্টোবর চূড়ান্ত তালিকা প্রকাশ হবে।
Prakash Raj Out in SIR
টেনে নামাবোই, ভোটার তালিকা থেকে নাম বাদ জানিয়ে বললেন প্রকাশ রাজ
×
Comments :0