স্নাতকোত্তরে দিল্লির সুলতান শাসন সংক্রান্ত পত্রটি বাতিল করল দিল্লি বিশ্ববিদ্যালয়। পাঠ্যক্রম সংশোধনে নেমে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ।
এই নির্দিষ্ট পেপারে দিল্লির সুলতান শাসন এবং মধ্যযুগে উত্তর ভারতে প্রভাব সংক্রান্ত আলোচনা রাখা হতো। তৃতীয় সেমেস্টারের এই বিষয়টির উল্লেখ করা হয়নি নতুন নির্দেশিকায়। গত ৭ আগস্ট নির্দেশিকা জারি হয়।
তৃতীয় সেমেস্টারে বাদ গিয়েছে ১৪০০-১৫৫০ খ্রীস্টাব্দ পর্যন্ত উত্তর ভারতের ইতিহাস।
ইতিপাসের পাঠক্রমে এই রদবদলে ইতিহাস বিকৃতির অংশ হিসেবে দেখছে বড় অংশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন তুলেছেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবিও।
বেবি বলেছেন, দিল্লি বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠানটি যেখানে, সেই দিল্লিরই একটি নির্দিষ্ট পর্বের ইতিহাসকে মোছার চেষ্টা করছে।
বেবির মন্তব্য, দিল্লিতে স্নাতকোত্তরের ছাত্ররা দেখতে পাবেন কুতুব মিনার বা হজ খাসের মতো নির্মাণকে। দেখবেন ফিরোজ শাহ কোটলা, লোধি গার্ডেন। কিন্তু তার ইতিহাস জানতে পারবেন না। মধ্যযুগে উত্তর ভারতের ইতিহাসকেই মুছে দেওয়া হচ্ছে। ইতিহাসবিদ এবং বিদ্যাচর্চায় যুক্ত সব অংশের কাছে প্রতিবাদের আহ্বানও জানান তিনি।
এদিকে শুক্রবার দিল্লির একটি স্কুলে শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে বিশিষ্ট অধ্যাপিকা জোয়া হাসানের নির্ধারিত ভাষণ। স্বাধীনতা দিবসে ভাষণ দেওয়ার কথা ছিল তাঁর। উগ্র দক্ষিণপন্থী সাম্প্রদায়িক কয়েকটি অংশ এই বিশিষ্ট অধ্যাপিকার ভাষণের বিরোধিতা করে। নিরাপত্তার সমস্যা দেখিয়ে বাতিল করা হয় ভাষণ।
Delhi University History
দিল্লির সুলতান শাসনের ইতিহাস বাদ দিল্লি বিশ্ববিদ্যালয়ে!
×
Comments :0