SFI

"ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিন", দিল্লিতে শিক্ষামন্ত্রকে বিক্ষোভ এসএফআই'র

জাতীয়

প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা পরিচালনায় অব্যবস্থাপনা এবং ছাত্রছাত্রীদের অধিকারের ওপর হামলার প্রতিবাদে ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ  ও এনটিএ বাতিলের দাবিতে শিক্ষামন্ত্রক অভিযান করে এসএফআই। মিছিলে বহু হাজার হাজার কর্মী সমর্থকরা এদিন উপস্থিত ছিলেন। এদিন মিছিলে উপস্থিত ছিলেন এসএফআই সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য, সভাপতি এস এম সাজি সহ নেতৃবৃন্দ।  

প্রথমে মিছিলে ব্যারিকেড দেয় পুলিশ। তারপর শুরু হয় ধরপাকড়। পুলিশের দমন-পীড়ন সত্ত্বেও এসএফআই কর্মীরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যান। তাদের স্পষ্ট বক্তব্য ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত এই আন্দোলন আরও জোরদার হবে।

সৃজন বলেছেন, "আজকের এই অভিযান লড়াইয়ের শুরুয়াৎ। গোটা দেশ জুড়ে আন্দোলন চলছে। এসএফআই এই আন্দোলনকে তীব্রতর করবে যতক্ষণ না  ধর্মেন্দ্র প্রধান তার পদ থেকে ইস্তফা দিচ্ছেন।

এসএফআই নেত্রী ঐশী ঘোষ বলেন, "এসএফআই প্রথম থেকে বলছিল ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী পদে থাকার যোগ্যতা হারিয়েছে সেই কথা আমরা তাদের জানিয়ে এসেছি। এছাড়াও ২৩ জুন এসএফআইয়ের আরেকটি প্রতিনিধি দল ছাত্রছাত্রীদের সমস্ত দাবি নিয়ে ফের যাবে শিক্ষা দপ্তরে। আমাদের এই লড়াই সংগ্রাম লাগাতার চলবে যতদিন না ধর্মেন্দ্র প্রধান তার পদ থেকে ইস্তফা দিচ্ছেন।"

তিনি আরও বলেন, "যদি ধর্মেন্দ্রর প্রধান ইস্তফা না দেন তাহলে আমরা গোটা দেশের ছাত্রদের জমায়েত করে টানা লড়াই চালাবো। তাই আমরা স্পষ্টভাবে বলছি অনেক হয়েছে ধর্মেন্দ্র প্রধান আপনি ইস্তফা দিন।"

Comments :0

Login to leave a comment