Gas Price Hike

ফের বাড়ল রান্নার গ্যাসের দাম

জাতীয়

এক লাফে অনেকটা বাড়লো রান্নার গ্যাসের দাম।
মুদ্রাস্ফীতির আরও একটি আঘাত সাধারণ মানুষের উপর এসে পড়লো। সংবাদ সংস্থার খবর অনুযায়ী, রান্নার গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ২৯ টাকা বাড়ানো হয়েছে। নতুন এই দর ৭ জুন থেকে কার্যকর হবে। এই মূল্যবৃদ্ধির পর দিল্লিতে ১৪.২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম ৯১৩ টাকা থেকে বেড়ে ৯৪২ টাকা হবে। কলকাতায় রান্নার গ্যাসের দাম বেড়ে পৌঁছাল ৯৬৮ টাকায়। সংশ্লিষ্ট মহলের মতে, এটাই হয়তো শেষ নয়। পেট্রল-ডিজ়েলের মতোই এ বার কয়েক দফায় আরও খানিকটা বাড়তে পারে রান্নার গ্যাসের দাম।
গত তিন মাসে এই নিয়ে দ্বিতীয়বার গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হলো। এর আগে ৭ মার্চ প্রতি সিলিন্ডারে ৬০ টাকা দাম বাড়ানো হয়েছিল।

Comments :0

Login to leave a comment