ইভি চার্জিং পয়েন্টে শর্ট সার্কিটের জেরে ইন্দোরে এক পরিবারে অন্তত ৭ সদস্যের মৃত্যু হয়েছে।
মধ্য প্রদেশের ইন্দোরের পুলিশ জানিয়েছে যে বসত এলাকাতেই ইলেকট্রিক ভেহিকল চার্জ করার ব্যবস্থা ছিল। শর্ট সার্কিটের জেরে আগুন লাগে। এই বাড়িটিতে ৭টি গ্যাস সিলিন্ডারের আগুন লেগে বিস্ফোরণ হয়।
বেঙ্গলি স্কোয়ারের কাছে ব্রিজেশ্বরী অ্যানেক্স এলাকার এই ঘটনা বৈদ্যুতিক যানে চার্জ দেওয়ার ব্যবস্থার সুরক্ষা সংক্রান্ত উদ্বেগকে ফের সামনে এনেছে। এমন যান বা ইভি চার্জ দেওয়ার সময় বিস্ফোরণ এবং প্রাণহানির ঘটনা রয়েছে একাধিক।
ইন্দোরের পুলিশ কমিশনার সন্তোষ সিং বলেছেন, বসত বাড়িটিতে বিস্ফোরণে প্রাথমিক অনুমান ওই চার্জিং সেন্টার। সেখান থেকেই আগুন লেগেছে। প্রায় দশটি গ্যাস সিলিন্ডার বাড়িটিতে ছিল বলে জানা গিয়েছে। তার মধ্যে ৭টিতে বিস্ফোরণ হয়। কম সময়ের মধ্যে পরপর বিস্ফোরণ হতে থাকে।
উদ্ধারকারীদের আশঙ্কা, বাড়িটিতে বৈদ্যুতিন তালার ব্যবস্থা ছিল। আগুন লাগার ফলে বিদ্যুৎ সংযোগ খারাপ হয়ে পড়ে। ফলে দরজা খুলে বেরতে পারেননি বাসিন্দারা।
Blast Indore
ইভি চার্জিং পয়েন্ট থেকে আগুন, ইন্দোরে মৃত ৭
×
Comments :0