যে অধিকার শিক্ষাকর্মীদের বামফ্রন্ট দিয়েছে, তৃণমূল সরকার তা ধূলিসাৎ করেছে, নতুন সরকারও একই পথে হাঁটছে। অধিকার রক্ষা করার লড়াই একা শিক্ষাকর্মীরা লড়তে পারবে না। শিক্ষাকর্মী - শিক্ষক ঐক্যবদ্ধ হয়েই এ লড়াই করতে হবে বলে মত প্রকাশ করেন এবিটিএ নেতৃবৃন্দ। শনিবার মুর্শিদাবাদ জেলা এবিটিএ'র উদ্যোগে জেলা শিক্ষাকর্মী কনভেনশন অনুষ্ঠিত হলো এবিটিএ জেলা কার্যালয় রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ভবনে । কনভেনশনে প্রধান বক্তা ছিলেন সমিতির সাধারণ সম্পাদক সুজিত দাস এবং প্রাক্তন রাজ্য সভাপতি বদরুদ্দোজা খান। সারা জেলার দেড় শতাধিক শিক্ষাকর্মী কনভেনশনে উপস্থিত ছিলেন। প্রাথমিক অবস্থায় সমিতির পতাকা উত্তোলন করেন জেলা সভাপতি গৌতম ব্যানার্জী। শহীদ বেদীতে মাল্যদান করেন উপস্থিত সংগঠকগন। কনভেনশনে প্রতিবেদন পেশ করেন জেলা শিক্ষাকর্মী উপসমিতির আহ্বায়ক মুজিবর সেখ। প্রতিবেদনের উপর আলোচনা করেন পাঁচটি মহকুমার ৫ জন প্রতিনিধি। কনভেনশনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা সম্পাদক জুলফিকার আলি, প্রাক্তন জেলা সম্পাদক দুলাল দত্ত এবং কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সবুর আলি। কনভেনশন পরিচালনা করেন অমল কর্মকারের নেতৃত্বে চার জন সভাপতিমণ্ডলী। জেলা কর্মকর্তা সদস্যদের বড় অংশ, বেশ কয়েকজন কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জেলা কাউন্সিল সদস্য অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। শিক্ষাকর্মীদের স্বার্থে এবিটিএ,র লড়াই জারি আছে।
Education Workers' Convention at Berhampore
বহরমপুরের কনভেনশন থেকে অর্জিত অধিকার রক্ষায় লড়াইয়ের ডাক শিক্ষাকর্মীদের
×
Comments :0