FIFA World Cup 2026

ফিফা বিশ্বকাপে ৫০ শতাংশ পুরস্কারমূল্য বৃদ্ধি

খেলা

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর আয়োজনে ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হবে ১১ জুন (ভারতীয় সময় ১২ জুন)। এই টুর্নামেন্টে খেলবে ৪৮টি দল। ১৬টি ভেন্যুতে ১০৪টি ম্যাচ খেলা হবে। ৩৯ দিনব্যাপী এই আয়োজনের প্রাইজ মানি একটি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬’র তুলনায় এবার জয়ী দল উল্লেখযোগ্যভাবে বেশি প্রাইজ মানি পাবে।
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর প্রাইজ মানি হলো ৬৫৫ মিলিয়ন মার্কিন ডলার (৬২৪১ কোটি টাকা), যা আগের বিশ্বকাপের চেয়ে ৫০ শতাংশ বেশি। জয়ী দল পাবে ৫০ মিলিয়ন মার্কিন ডলার (৪৭৬ কোটি টাকা), আর পরাজিত দল পাবে ৩৩ মিলিয়ন মার্কিন ডলার (৩১৪ কোটি টাকা)। ২০২৬ টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের জয়ী ভারতীয় দল ২.৪৫ মিলিয়ন ডলার পেয়েছে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মোট পুরস্কারের পরিমাণ ছিল ১১.২৫ মিলিয়ন ডলার। ফিফা বিশ্বকাপে ৪৮তম স্থান অধিকারী দল পাবে ২১.৫ মিলিয়ন ডলার। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জয়ীর চেয়ে প্রায় নয় গুণ বেশি অর্থ পাবে। ফিফা বিশ্বকাপে পারফরম্যান্সের উপর ভিত্তি করে পুরস্কারের অর্থের পাশাপাশি, যোগ্যতা অর্জনকারী প্রতিটি দল বাছাইপর্বের জন্য ১০ মিলিয়ন ডলার পাবে। এছাড়াও, তারা প্রস্তুতির জন্য ২.৫ মিলিয়ন ডলার পাবে। ৪৮তম স্থানে থাকা একটি দল পাবে ২১.৫ মিলিয়ন ডলার (২০৫ কোটি টাকা)। বিশ্বকাপে অংশগ্রহণকারী ৪৮টি দলের মধ্যে মোট ৮৭১ মিলিয়ন ডলার (৮২৯৯ কোটি টাকা) বিতরণ করা হবে।
জয়ী দল পাবে ৫০ মিলিয়ন, ৪৭৬ কোটি, রানার-দল পাবে ৩৩ মিলিয়ন, ৩১৪ কোটি, তৃতীয় স্থান অধিকারী পাবে ২৯ মিলিয়ন, ২৭৬ কোটি, চতুর্থ স্থান ২৭ মিলিয়ন, ২৫৭ কোটি। ৫ম থেকে ৮ম স্থান অধিকারী দল পাবে ১৯ মিলিয়ন, অর্থাৎ ১৮১ কোটি টাকা, ৯ম থেকে ১৬তম স্থান অর্জনকারী দল পাবে ১৫ মিলিয়ন, ১৪৩ কোটি টাকা, ১৭তম থেকে ৩২তম স্থান যে দলগুলি থাকবে তারা পারে ১১ মিলিয়ন, অর্থাৎ ১০৫ কোটি টাকা। ৩৩তম থেকে ৪৮তম স্থান যে দল থাকবে সেই দল পাবে ৯ মিলিয়ন, ৮৬ কোটি টাকা।

Comments :0

Login to leave a comment