রাজ্যের সরকার পরিবর্তনের পর থেকে রেল হকার সহ রেল বস্তি উচ্ছেদের যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে রেলের পক্ষ থেকে, তার ফলস্বরূপ বিভিন্ন স্টেশনে দীর্ঘদিন ধরে যারা হকারি করে জীবনযাত্রা পরিচালনা করেন তাদের উপরে আক্রমণ নামে এনেছে ডবল ইঞ্জিনের সরকার। এতদিন প্ল্যাটফর্মে ও প্ল্যাটফর্ম-এর বাইরে রেল হকারদের উচ্ছেদ করা হচ্ছিলো। এবার, ট্রেনের মধ্যে যারা হকারি করেন তাদের উপরে রেল প্রশাসনের অত্যাচার শুরু হয়ে গেছে তাদেরকে ২০০০ টাকা করে ফাইন করা হচ্ছে। এর বিরুদ্ধে সংগঠিত হই,অধিকার আদায় করি-এই স্লোগানকে সামনে রেখে 'রানিং হকার'দের নিয়ে সিআইটিইউ উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে উত্তর ২৪ পরগনা জেলা কমিটি অফিসে 'রানিং হকার'দের সভা অনুষ্ঠিত হয়। ওই সভা থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে আগামী দিনে রেল হকারদের পাশাপাশি রেলের রানিং হকারদের কেউ সংগঠিত করে এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। সেই আন্দোলনের ধাপ হিসেবে আগামীকাল দুপুর ১ টায় বারাসাতে ডিএম অফিস অভিযানের ডাক দেওয়া হয়েছে।
আজকের এই রানিং রেল হকারদের সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫০০ জনের উপর 'রানিং রেলহকার' বন্ধুরা আজকের এই সভায় উপস্থিত হন। আজকের এই সভায় উপস্থিত ছিলেন সিআইটিইউ উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদিকা এবং সর্বভারতীয় নেত্রী গার্গী চ্যাটার্জী, এছাড়াও রানিং রেলহকার সংগঠনের নেতৃত্ব স্বপন দাস, স্বপন ঘোষ, সমির রায় চৌধুরী সহ 'রানিং রেলহকার' কর্মী সহ নেতৃবৃন্দ।
পাশাপাশি, এই সভার থেকে জানানো হয় কলকাতা হাইকোর্ট এই রেলহকার উচ্ছেদ সহ রেল বস্তি উচ্ছেদের উপরে আগামী ৩০ শে জুন পর্যন্ত স্টে অর্ডার দিয়েছে। এছাড়াও, গতকাল কার্তিক সাউ (৫৯) নামে এক 'রানিং রেলহকার' মা তারা এক্সপ্রেসের সামনে আত্মহত্যা করেন। রানিং ট্রেনে ঝালমুড়ি বিক্রি করতেন তিনি। ট্রেনের মধ্যে হকারি করার জন্য তার কাছ থেকে রেল কর্তৃপক্ষ দুই হাজার টাকা ফাইন করে। এর পরেই গতকাল তিনি মা তারা এক্সপ্রেস-এর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। এদিন কার্তিক সাউ-এর কাকিনাড়ার দুর্গানগরের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন গার্গী চ্যাটার্জি ,সমীর সরকার সহ নেতৃবৃন্দ। সংগঠনের পক্ষ থেকে কয়েক দিনের মধ্যে তাঁর স্মরণসভা সংগঠিত করে তার পরিবারের হাতে অর্থ সাহায্য তুলে দেওয়া হবে বলেও জানায় নেতৃবৃন্দ।
Hawker CITU
ট্রেনে হকারিতেও ২০০০ টাকা ফাইন, আত্মঘাতী ঝালমুড়ি বিক্রেতার বাড়িতে সিআইটিইউ নেতৃবৃন্দ
×
Comments :0