আসামের জোরহাটে অবতরণের সময় ভারতীয় বায়ু সেনার একটি সামরিক পরিবহন বিমান অ্যান্টোনভ এএন-৩২ শনিবার দুর্ঘটনার মুখে পরে, বিমানটিতে উপস্থিত দুই আধিকারিক সহ পাঁচজন কর্মী নিহত হয়েছেন। বিমানে থাকা মোট ছয়জন কর্মীর মধ্যে একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে, বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক।
পাঁচজন কর্মীকে প্রশান্ত সিং, স্কোয়ার্ড ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার সহ জিতেন্দ্র শর্মা, অগ্নিবীরবায়ু খেমারাম কুমাওয়াত এবং অগ্নিবীরবায়ু দানিশ আলম হিসাবে চিহ্নিত করা হয়েছে।
ভারতীয় বায়ু সেনা একটি এক্স-এ পোস্টে জানিয়েছে যে, কর্তব্যরত অবস্থায় সর্বোচ্চ আত্মত্যাগকারী পাঁচজন সেনার মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। পোস্টটিতে আরও বলা হয়েছে, “ ভারতীয় বায়ু সেনা শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে সেইসঙ্গে, এই দুঃখের মুহূর্তে তাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়াচ্ছে।”
বিশেষ সূত্রে জানা যাচ্ছে যে , প্যারাড্রপ অভিযানের জন্য শনিবার সকাল ১০টার নাগাদ বিমানটি জোরহাট থেকে চাবুয়ার উদ্দেশে রওনা হয়। আকাশে ওড়ার পরপরই বিমানটি অবতরণের জন্য অনুরোধ জানায়। অবতরণের সময় এটি রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং সমান্তরাল ট্যাক্সিওয়ে অতিক্রম করার পর দুই টুকরো হয়ে তাতে আগুন ধরে যায়। সঙ্গেসঙ্গে উদ্ধারকাজ ও শুরু হয়ে যায়।
এর আগে, ভারতীয় বায়ু সেনা অন্য একটি এক্স- পোস্ট করে জানায় যে, জোরহাটে একটি প্রতিদিনের নিয়মমাফিক 'সর্টি' চলাকালীন এই দুর্ঘটনাটি ঘটেছে। তারা আরও জানায়, বর্তমানে দুর্ঘটনাস্থল ব্যবস্থাপনা ও প্রাথমিক তদন্তের কাজ চলছে।
Indian Air Force plane crash
ভারতীয় বায়ু সেনার বিমান দুর্ঘটনায় নিহত ২ আধিকারিক সহ ৫ কর্মী
×
Comments :0