রবিবার ভোরে উত্তর প্রদেশের বারাণসী বিমানবন্দরে গোলাগুলির ঘটনায় দুজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন মহিলা এবং একজন যুবক রয়েছেন। গুলি চলার ঘটনায় বিমানবন্দর চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজমগড়ের এক যাত্রীর পিস্তল দিয়ে এই গোলাগুলির ঘটনা ঘটে। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, পিস্তল থেকে হঠাৎ গুলি বেড়িয়ে মাটিতে পড়ার পর তা কাছে দাঁড়িয়ে থাকা এক যুবক ও এক মহিলা কর্মীর গায়ে লাগে। মহিলার উরুতে এবং যুবকের হাতে গুলি লাগে। বারাণসী পুলিশ একটি বিবৃতি জারি করে জানিয়েছে, ‘‘ ১৬ আগস্ট, রবিবার সকাল প্রায় সাড়ে ৯টা নাগাদ বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে আইএক্স-১৮১০ ফ্লাইটে মুম্বাইগামী এক যাত্রীর কাছে একটি পিস্তল ছিল। নিয়ম অনুযায়ী, বিমানে ওঠার আগেই তিনি অস্ত্র থাকার বিষয়টি ঘোষণা করেছিলেন। বারাণসী বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ‘‘নিরাপত্তারক্ষীরা যখন ওই ব্যক্তির অস্ত্র এবং প্রয়োজনীয় নথি পরীক্ষা করছিলেন, ঠিক তখনই আচমকা রিভলভার থেকে এক রাউন্ড গুলি ছিটকে বের হয়। সেই সময় বিমানবন্দরের কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। গুলি প্রথমে মেঝেকে আঘাত করে এবং তারপর পাশে দাঁড়িয়ে থাকা দুই বিমানবন্দর কর্মীর গায়ে লাগে। এই দুর্ঘটনায় এক মহিলা কর্মীর উরুতে এবং এক পুরুষ কর্মীর হাতে গুলি লাগে। পুলিশ জানিয়েছে দুজনকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের বিবৃতিতে জানানো হয়েছে, যাত্রীর হাত থেকেই পিস্তলের গুলি চলায় বিমানবন্দরের দুই কর্মী আহত হয়েছেন। নিরাপত্তা কর্মীরা পিস্তল বহনকারী যাত্রীকে হেফাজতে নিয়ে কীভাবে এই দুর্ঘটনা ঘটলো তদন্ত শুরু করেছে।
Varanasi Airport
বারাণসী বিমানবন্দরে গুলিতে জখম মহিলা নিরাপত্তা কর্মী-সহ ২
×
Comments :0