Mid-day-meal

মিড-ডে-মিলের খাবারে হাফ সেদ্ধ টিকটিকি, অসুস্থ বহু

জেলা

ঝাড়গ্রাম জেলার লালগড় এলাকার আখড়াগোড়া আইসিডিএস কেন্দ্রে রান্না করা খাবারে মৃত টিকটিকি |

আইসিডিএস কেন্দ্রের মিড-ডে-মিলের খাবার খেয়ে  শিশু মহিলা সহ একাধিক জন অসুস্থ হয়ে পড়েন। পরিবেশিত খাবারের মধ্য থেকে উদ্ধার হয় মৃত হাফ সেদ্ধ একটি টিকটিকি। বেহাল আইসিডিএস কেন্দ্রের ভাঙাচোরা উঠানে অস্বাস্থ্যকর পরিবেশে রান্নার জায়গাকেই দায়ী করলেন গ্রামের মানুষ। এমন ঘটনা ঘটেছে লালগড়ের আখড়াগোড়া আইসিডিএস কেন্দ্রে। 
সকালে স্কুলের ছুটির পর মিড ডে মিলের খাবার নিয়ে গিয়ে বাড়িতে শিশুরা ও প্রসূতিরা খায়। সেই খাবার খেয়ে অসহ্য পেটের যন্ত্রনা, মাথা ব্যাথা, বমি হওয়ার উপস্বর্গ দেখা যায়। ফলত, এলাকাজুড়ে আতংক ছড়িয়ে পড়ে। এরমধ্যেই এক জনের খাবারে মৃত টিকটিকির উদ্ধার হয়। গ্রামের  মানুষ সঙ্গে সঙ্গে অসুস্থদের  লালগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসে। প্রায় ৬১ জন মহিলা শিশু অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ২৬ জনেয় অবস্থা গুরুতর।
হাসপাতালে এতজন মানুষের বেড সংকুলান না থাকায় রোগীদের পলিথিন পেতে স্বাস্থ্যকেন্দ্রের মেঝেতে শুইয়ে রাখা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় বিডিও, এসডিপিও সহ স্থানীয় আইসি। অসুস্থদের রক্তের নমুনা সংগ্রহ করে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। লালগড় হাসপাতালে সবারই চিকিৎসা চলছে।শিশুদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঘটনার পর থেকেই অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। শিশুদের পুষ্টিকর খাবারে কীভাবে মৃত টিকটিকি এল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বেহাল কেন্দ্রের পরিকাঠামো এবং রান্নার স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার প্রয়োজন।

 

 

Comments :0

Login to leave a comment