Indian dies in California.

ভারতীয় বংশোদ্ভূত পিএইচডি ছাত্রের মৃতদেহ উদ্ধার ক্যালিফোর্নিয়ায়

আন্তর্জাতিক

ভারতীয় বংশদ্ভূত ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির পিএইচডি গবেষনারত শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার হয়েছে।
মৃত গবেষকের নাম বিক্রম মুবায়ি। তিনি ইউসিএসবি-র কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচডি করছিলেন। গত সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ার বিগ পাইন লেকস এলাকায় একা ট্রেকিংয়ে গিয়েছিলেন তিনি। এরপরই তাঁর খোঁজ মিলছিল না বলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-সংবাদমাধ্যম ডেইলি নেক্সাস জানিয়েছে।
পরে ইনও ন্যাশনাল ফরেস্ট থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়।
তদন্তকারীরা জানিয়েছেন, পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ জানানো হবে না। তবে প্রাথমিকভাবে অন্য কারও জড়িত থাকার বা কোনও অপরাধমূলক ঘটনার প্রমাণ মেলেনি।
ডেইলি নেক্সাস-এর প্রতিবেদনে বলা হয়েছে, ১ আগস্ট রাত সাড়ে ৮টা নাগাদ শেষবার পরিবারের সঙ্গে কথা বলেছিলেন বিক্রম। সেই সময় তিনি নিজের জিপিএস অবস্থানও পরিবারের কাছে পাঠিয়েছিলেন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। ফোন বা বার্তারও কোনও উত্তর না পাওয়ায় তাঁর পরিবার পুলিশকে খবর দেয়।
এরপর ইনিও কাউন্টি সার্চ অ্যান্ড রেসকিউ এবং ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করে। ৩ আগস্ট সন্ধ্যায় তাঁর দেহ উদ্ধার হয়।

Comments :0

Login to leave a comment