এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মার বিরুদ্ধে ওঠা অভিযোগই প্রমাণিত বলে বুধবার জানিয়েছে তদন্ত কমিটি। কমিটির রিপোর্টে জানানো হয়েছে, দিল্লির বাসভবনে বিপুল নগদ টাকার উপস্থিতি, তথ্যপ্রমাণ সংরক্ষণে গুরুতর গাফিলতি এবং তদন্ত চলাকালীন সন্তোষজনক জবাব না দেওয়ার কারণে বিচারপতি ভার্মার বিরুদ্ধে ওঠা তিনটি অভিযোগই সত্য। লোকসভার স্পিকার কর্তৃক গঠিত তদন্ত কমিটি তাঁর বিরুদ্ধে আনা তিনটি অভিযোগকেই সত্য বলে প্রমাণ করে তাঁকে দোষী সাব্যস্ত করেছে। তবে, রিপোর্টে বলা হয়েছে এই মামলায় কোনো ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া যায়নি। এই মামলাটি প্রাক্তন বিচারপতি ভার্মার সরকারি বাসভবন থেকে নগদ টাকা উদ্ধার এবং তার পরবর্তী তদন্ত সম্পর্কিত। তদন্ত কমিটি নগদ টাকার উপস্থিতি, এ সংক্রান্ত প্রমাণের ব্যবস্থাপনা এবং বিচারপতি ভার্মার দেওয়া ব্যাখ্যা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।
এদিন তিন সদস্যের তদন্ত কমিটির রিপোর্ট লোকসভা ও রাজ্যসভায় পেশ করেন। রিপোর্টে বলা হয়েছে, আগুন লাগার সময় বিচারপতি যশবন্ত ভার্মার বাস ভবনে থাকা নগদ টকার উৎস, মালিকানা বা সেখানে টাকা থাকার বিষয়ে বিচারপতি বর্মা সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। আগুন লাগার পর স্টোররুমের পরিস্থিতিও খতিয়ে দেখে কমিটি। তদন্তকারীদের মতে, ঘরটি সঠিকভাবে সিল করে পরিদর্শন করার আগেই সেখানে কিছু পরিবর্তন করা হয়েছিল। ফলে গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ সংরক্ষণ করা সম্ভব হয়নি। রিপোর্টে প্রাক্তন বিচারপতিকে দোষী সাব্যস্ত করে কমিটি আরও জানিয়েছে, শুরুতে বিচারপতি ভার্মা অভিযোগ অস্বীকার করলেও পরে একাধিক বিকল্প তত্ত্ব সামনে আনেন। বাড়িতে বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এল, প্রাক্তন বিচারপতির ভর্মার ব্যাখ্যা সন্তোষজনক নয় বলেই জানিয়েছে কমিটি।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৪ মার্চ বিচারপতি যশবন্ত ভার্মার দিল্লির বাসভবনে আগুন লাগে। সেই সময় তিনি দিল্লি হাইকোর্টের বিচারপতি ছিলেন। দমকল বাহিনী তার বাড়িতে আগুন নেভাতে গেলে সেখানে প্রচুর নগদ টাকা পায়। যা বেআইনি টাকা। তার অনেকটা পুড়ে যায়। সেই বেআইনি নগদ নোট উদ্ধার করার খবর ছড়িয়ে পড়ে। এতে প্রাথমিক তদন্তে বিচারপতি ভার্মার বিরুদ্ধে বেইআনি টাকা মজুতের অভিযোগ ওঠে। সুপ্রিম কোর্ট নিয়োজিত কমিটির প্রাথমিক ভাবে এতে বিচারপতি ভার্মাকে দোষী সাব্যস্ত করায় সুপ্রিম কোর্ট কলেজিয়াম সেই সময়ে তার পুরানো কর্মস্থান এলাহাবাদ হাইকোর্টে বদলি করে। বিচারপতি যশবন্ত ভার্মার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা হয় সংসদে। গত এপ্রিল মাসে বিচারপতি ভার্মা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তিনি ইস্তফাপত্র পাঠিয়ে নিজেই ইস্তফা দেন।
Justice Yashwant Varma
বিচারপতি যশবন্ত ভার্মার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত, রিপোর্ট পেষ তদন্ত কমিটির
×
Comments :0