KMC

১৯ জুন আবার অধিবেশন ডাকলো কলকাতা কর্পোরেশন

কলকাতা

কলকাতা কর্পোরেশনের আইন অনুযায়ী মাসিক অধিবেশন ডাকার জন্য চেয়ারপার্সন মালা রায় কর্পোরেশনের সেক্রেটারি মারফত সমস্ত কাউন্সিলর ও সংশ্লিষ্ট সকলকে চিঠি দেয়। যদি তা বাতিল করতে হয় তার এক্তিয়ার একমাত্র চেয়ারপার্সনেরই। কিন্তু গত ২২ মে কর্পোরেশনের অধিবেশন হওয়ার কথা ছিল। কিন্তু সেই অধিবেশন বাতিল করেন কর্পোরেশনের পৌর কমিশনার স্মিতা পান্ডে।

মালা রায় অভিযোগ করেছিলেন যে তাঁর অজান্তেই স্মিতা পান্ডে নির্দেশে কর্পোরেশনের সেক্রেটারি অধিবেশন স্থগিতের চিঠি পাঠানো হয়েছিল জনপ্রতিনিধিদের কাছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গত ২৯ মে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন মালা রায়।
বুধবার এই মামলার শুনানি হয়। সেখানে কোর্ট বলে, চেয়ারপার্সনেরই এক্তিয়ার রয়েছে অধিবেশন ডাকার।‌ মালা রায়ের কাছে জানতে চাওয়া হয় কবে অধিবেশন ডাকা হবে? চলতি মাসের ১৯ তারিখ দুটোর সময় অধিবেশন ডাকার কথা জানানো হয়েছে। 
এদিন মালা রায় বলেছেন, "১৯ জুন দুটোর সময় অধিবেশন হবে। সেই মতো কর্পোরেশনের সেক্রেটারিকে চিঠি পাঠাচ্ছি, এবং কোর্টের অর্ডার পৌঁছে দেওয়ার যে কথা রয়েছে তা যথাসময়ে যথাযজ্ঞ ভাবে যার যার কাছে পৌঁছানোর তা পৌঁছে দেয়া হবে। আগামী ১৯ তারিখ আমরা সকলে হাউসে উপস্থিত থাকবো।" 
কলকাতা কর্পোরেশনের পৌর কমিশনার স্মিতা পান্ডেকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন যে, এই বিষয়টি বিচারাধীন রয়েছে তাই  আমি কোনও মন্তব্য করবো না।

Comments :0

Login to leave a comment