Waynad Landslide

ওয়েনাড়ে ভূমি ধসে মৃত ৫, নিখোঁজ একাধিক

জাতীয়

প্রবল বৃষ্টির জেরে ভয়াবহ ভূমিধসের মুখে পড়ল কেরালার ওয়েনাড়। মাটি ভেঙে পড়ে কাদাগোলা জলের স্রোতে ভেসে  যায় একটি গোটা ট্যাঙ্কার। অন্তত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে নিখোঁজও রয়েছেন একাধিক। 
আবহাওয়া বিভাগ ওয়েনাড় সহ কেরালার বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাত চলবে বলে পূর্বাভাসে জানিয়েছে। 
সংবাদসংস্থা জানাচ্ছে মালাপ্পুরম এবং ওয়েনাড় সংযোগকারী একটি রাস্তার কাজ চলছিল। এই টানেল রোডে কর্মরত শ্রমিকরাই ভেসে গিয়েছেন। নেমেছে বিপর্যয় মোকাবিলা দপ্তর, দমকল, পুলিশ এবং বন বিভাগ।

Comments :0

Login to leave a comment