সিনেমা প্রদর্শনের বিরোধিতা নয়, প্রদর্শনীকে ঘিরে যাতে ক্যাম্পাসে অনভিপ্রেত ঘটনা না ঘটে তার জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দাবি বাম ছাত্র সংগঠনগুলির।
যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১৬ অগাস্ট পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিতর্কিত সিনেমা ' দ্যা বেঙ্গল ফাইলস' সিনেমাটির একটি প্রদর্শনী জন্য প্রস্তাব করা হয়। সেই প্রদর্শনীকে ঘিরেই এই দাবি জানিয়েছে বাম ছাত্র সংগঠন।
দক্ষিণপন্থী সংগঠন ন্যাশনালিস্ট স্টুডেন্ট ফন্ট (এনএসএফ) এই অনুষ্ঠানটি করার পরিকল্পনা করেছিল। বৃহস্পতিবার তাঁরা দাবি করেছে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে তাদের এই অনুষ্ঠান আয়োজনের অনময় দেওয়া হয়েছে। যদিও, বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও এই বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়নি।
এনএসএফ -র দাবি অনুযায়ী, ‘ডাইরেক্ট অ্যাকশন ডে’পরবর্তী ১৯৪৬ সালের ‘গ্রেট ক্যালকাটা কিলিং’-এর ওপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রটি রবিবার ত্রিগুণা সেন অডিটোরিয়ামে দেখানো হতে পারে।
এনএসএফ-র মুখপাত্র সোমসুর্য বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে, বিশ্ববিদ্যালয়ের 'ফ্লিম স্ট্যাডি' বিভাগ ছবিটির প্রদর্শনের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছিল। এরপর সংগঠনটির তরফে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিক অনুমতি ও মিলেছিল বলে দাবি করা হলেও, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে কোনও মন্তব্য করবে না বলেই জানিয়েছে।
তবে প্রস্তাবিত এই প্রদর্শনীটি হলে ক্যাম্পাসের পরিবেশ বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে এসএফআই ও আরএসএফ।
এই বিষয়ে এসএফআই যাদবপুর বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কমিটির সম্পাদক অভিনব বসু বলেন, " আমার সিনেমাটিকে সেন্সার করা বা প্রদশনী বন্ধ করে দেওয়ার কথা বলছি না। তবে, যে মিথ্যা ইতিহাস এই সিনেমাটির মাধ্যমে প্রচার করা হয়েছে তার বিরুদ্ধে ছাত্রছাত্রীদের আমরা সচেতন করছি। যখন সিনেমাটি প্রকাশ পায় তখনি সিনেমাটি ফ্লপ করেছিল, এখন বিশ্ববিদ্যালয়ে সিনেমাটি দেখানোর মাধ্যমে সিনেমাটির প্রতি দৃষ্টি আকর্ষণের চেষ্টা কর হচ্ছে। এর জন্য ক্যাম্পাসের মধ্যে বহিরাগতরা ঢুকে যদি ক্যাম্পাসের পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করলে, তার বিরুদ্ধে কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছি।"
আরএসএফ-এর যাদবপুর বিশ্ববিদ্যালয় শাখার সম্পাদক ইন্দ্রনুজ রায় উপাচার্যের কাছে চিঠি লিখে এই প্রদর্শনী আয়োজনের অনুমতির বিরোধিতা করেছেন। তিনি উল্লেখ করেছেন যে, এ ধরনের অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের ধর্মনিরপেক্ষ ও সর্বজনীন সম্প্রীতির পরিবেশকে প্রভাবিত করতে পারে।
JU 'The Bengal Files' Left student organizations
যাদবপুরে 'দ্যা বেঙ্গল ফাইলস', অবাঞ্চিত ঘটনা ঘটলে ব্যবস্থা নিতে হবে কর্তৃপক্ষকেই দাবি বাম ছাত্র সংগঠনগুলির
×
Comments :0