দাম কমাও মানুষ বাঁচাও, সব জবকার্ড হোল্ডারদের কাজ চালু সহ জনজীবনের সংকট মোকাবিলার একাধিক দাবি নিয়ে সিপিআই(এম)'র ডাকে চন্দ্রকোনা ২ নম্বর বিডিও দপ্তর অভিযান সহ বিক্ষোভ ডেপুটেশনে সাড়া ফেললো লাল ঝান্ডার মিছিল।
এদিন বিডিও দপ্তরের সামনে চলে বিক্ষোভ। পেটের খাবার জোগাড়ের জন্য সমস্ত জবকার্ড হোল্ডারদের কাজ দাও এমন দাবী সহ দাম কমাও - মানুষ বাঁচাও শ্লোগানে জোরালো দাবি ওঠে।
বিক্ষোভ সভায় বক্তারা বলেন, "আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি সহ পেট্রল, ডিজেল, রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে সেস না কমিয়ে জনগনের স্বার্থে স্বাভাবিক মূল্য করার পদক্ষেপ করছে না। বদলে অসহ্য তাপমাত্রায় মানুষকে লাইনে দাঁড় করানো হচ্ছে। পাশাপাশি, স্মার্ট মিটার বসানোর নামে কর্পোরেটের স্বার্থ রক্ষার দালালির পদক্ষেপ বন্ধ করা এবং রুখে দাও কর্পোারেট স্বার্থ রক্ষার বিজেপি সরকারের বুলডোজার নীতি, গড়ে তোলো শ্রমজীবী মানুষের ঐক্য, সামিল হও পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ নয় দাবী আদায়ের সংগ্রামে। এমন আহ্বান জানিয়ে বিক্ষোভ মিছিল সহ সভা হয়। পাশাপাশি আরও দাবী ওঠে, প্রাকৃতিক বিপর্যয় ও ন্যায্যমূল্য না পেয়ে আলু চাষীদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ সহ এই বছর তিন জন আত্মঘাতী আলু চাষীর ঋণ মুকুব সহ পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য প্রসাশনকে পদক্ষেপ নিতে হবে। রুটি রুজির সংকট, বেহাল শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার প্রতিকার, পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক দামবৃদ্ধি রোধ, গৃহস্থলি ও কৃষিতে বিদুৎ সরবরাহে প্রিপেইড স্মার্ট মিটার বসানোর পদক্ষেপ বাতিল করার দাবী।
আলু-ধান সহ কৃষকের ফসলের ন্যায্য দামের কেনার পদক্ষেপ ও প্রতিটি গ্রামপঞ্চায়েত এলাকায় পরিকাঠামো গড়ার দাবী ওঠে। সকলের জন্য শিক্ষা, সরকারী স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা কাটিয়ে উন্নয়নের পদক্ষেপ নিতে হবে। সকল বেকারের হাতে কাজের দাবী সহ ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা ও গণতান্ত্রিক কাঠামোর সাংবিধানিক চরিত্র সুরক্ষিত রাখার দাবি ওঠে। এসআইআরের নামে বাতিল হওয়া বৈধ ভোটার ও বিচারাধীন ভোটারদের দ্রুততার সঙ্গে তালিকায় নাম নমি ভুক্ত করার দাবী ওঠে এদিন।
cpim Chandrakona
'দাম কমাও, মানুষ বাঁচাও', কাজের দাবিতে মিছিল ও বিডিও দপ্তর অভিযান চন্দ্রকোনায়
রুটি রুজি, সহ একাধিক দাবি নিয়ে সিপিআই(এম)'র চন্দ্রকোনা ২ নং বিডিও দপ্তর অভিযান সহ বিক্ষোভ ডেপুটেশন।
×
Comments :0