উত্তর মধ্য রেলওয়ের ঝাঁসি ডিভিশনে চলন্ত ট্রেনের ধাক্কায় চারজন যাত্রী প্রাণ হারিয়েছেন। মধ্যপ্রদেশে ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল সোয়া চারটা নাগাদ। খাজুরাহো-উদয়পুর ইন্টারসিটি এক্সপ্রেস (ট্রেন নম্বর ১৯৬৬৫) হেতামপুর ও ধোলপুর সেকশনের মাঝে এসে থামে। রেলওয়ে আধিকারিকদের মতে, ইঞ্জিনের পরে সাধারণ কামরায় থাকা এক যাত্রী চেইন টানার ফলে ট্রেনটি দাঁড়িয়ে যায়।
উত্তর মধ্য রেলওয়ের সিপিআরও শশী কান্ত ত্রিপাঠী জানিয়েছেন, চারজনের হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘প্রাথমিক তথ্য অনুযায়ী, ট্রেনটি থামার সময় কয়েকজন যাত্রী ট্রেন থেকে নেমে পাশের রেললাইনে চলে যায়। সেই সময়ে ‘আপ’ লাইন দিয়ে আসা ২০৪২৪ ফিরোজপুর–সিওনি পাতালকোট এক্সপ্রেস ট্রেনটি ওই যাত্রীদের কয়েকজনকে ধাক্কা দেয়, যার ফলে হতাহতের ঘটনা ঘটে।”
জানা গেছে, উদয়পুর ইন্টারসিটি এক্সপ্রেসে আগুন লাগার গুজবের পর আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যাত্রীরা নেমে পড়েন। ট্রেনে আগুন লাগার গুজব ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু যাত্রী নেমে নিকটবর্তী রেললাইনে চলে যান। বিপরীত দিক থেকে আসা ২০৪২৪ নম্বর ফিরোজপুর সেওনি পাতালকোট এক্সপ্রেসের ধাক্কায় চারজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে তিনজন মহিলা ও একজন শিশু রয়েছে। নিহতদের মধ্যে ছিলেন নিউ আগ্রার সুলতানগঞ্জের পুলিয়া থানার বাসিন্দা আফরিন(৩৫), তাঁর ছেলে আসাদ খান (৪), আগ্রার রুনকাটার কাচারার বাসিন্দা শকুন্তলা (৬০), এবং রাজস্থানের বিকানের জেলার গাসোরা গ্রামের বাসিন্দা বির্মা দেবী (৬০)।
ঘটনার খবর পেয়ে রেলওয়ে প্রশাসন, রেলওয়ে সুরক্ষা বাহিনী, রেল পুলিশ এবং স্থানীয় প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। তদন্ত চলছে।
Train Accident
ঝাঁসি ডিভিশনে আগুনের আতঙ্কে পাতালকোট এক্সপ্রেসের ধাক্কায় নিহত ৪
×
Comments :0