Modi Prez Meet

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক মোদীর, মন্ত্রিসভায় রদবদলের জল্পনা

জাতীয়

কেন্দ্রীয় মন্ত্রিসভায় সম্ভাব্য বদল নিয়ে আলোচনার মাঝে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
গত ২৮ মে কেন্দ্রীয় সড়ক পরিবহণ প্রতিমন্ত্রী হর্ষ মালহোত্রাকে দিল্লির রাজ্য সভাপতি করা হয়েছে। তিনি এখন দু’টি পদই সামলাচ্ছেন। 
কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরীকে উত্তর প্রদেশের সভাপতি করেছেন বিজেপি’র জাতীয় সভাপতি নীতীন নবীন। 
মঙ্গলবারই কেন্দ্রীয় মন্ত্রীর পদ ছাড়েন কেরালার জর্জ কুরিয়েন। রাজ্যসভার সদস্য হিসেবে তাঁর মেয়াদ ফুরিয়েছে। গত ২১ জুন তাঁর মেয়াদ ফুরালেও ফের তাঁকে রাজ্যসভার প্রার্থী ঘোষণা করেনি বিজেপি।

Comments :0

Login to leave a comment