ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) শুক্রবার ডাক্তারি প্রবেশিকা অর্থাৎ নিট-র নতুন সময়সূচি ঘোষণা করেছে। আগামী ২১ জুন ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার নেওয়া হবে।
এরআগে, এই বছরই ৩ মে নিট পরীক্ষা নেওয়া হয়েছিল। তবে, পরীক্ষাটি ঘিরে প্রশ্নফাঁসের অভিযোগ থাকায় ১২ মে এনটিএ সেই পরীক্ষাটিকে বাতিল ঘোষণা করে। প্রশ্নফাঁসের ঘটনায় পরীক্ষার্থী সহ অভিভাবকদের ব্যাপক ক্ষোভের মুখেও পরে সংস্থাটি। সেইসঙ্গে, প্রশ্নফাঁস সংক্রান্ত সুপ্রিম কোর্টের মামলায় বিচারপতিদের ব্যাপক ভৎসনার মুখেও পরে এনটিএ।
পাশাপাশি, পরীক্ষার্থীদের সুবিধার জন্য এনটিএ এদিন পরীক্ষার্থীবান্ধব একগুচ্ছ পদক্ষেপের ঘোষণা করেছে। এদিন রাফ অর্থাৎ খসড়া করার জন্য অতিরিক্ত জায়গা সহ পরীক্ষার সময়সীমা বৃদ্ধির ঘোষণাও করে তাঁরা।
এনটিএ সূত্রে জানা যাচ্ছে, দুপুর ২ টো থেকে বিকাল ৫ টা ১৫ পর্যন্ত নেওয়া হবে পরীক্ষা। পরীক্ষার্থীদের মোট ১৯৫ মিনিট সময়সীমা দেওয়া হবে। এবার পরীক্ষা দেওয়ার জন্য ১৫ মিনিট সময় বেশি পাচ্ছেন পরীক্ষাথীরা।
এদিন এনটিএ জানিয়েছে, " পরীক্ষার শুরু এবং শেষের সময়ের তত্ত্বাবধান সংক্রান্ত আনুষ্ঠানিকতা-র কথা মাথায় রেখেই সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এরআগে অনেক পরীক্ষার্থীরা এই বিষয়টিকে উত্তরদানের সময় কমে যাচ্ছে বলে মনে করতেন।
সেইসঙ্গে রাফ করার জন্য এবার থেকে ডবল পাতা দেওয়া হবে বলেও জানিয়েছে এনটিএ। প্রশ্নপত্রের বুকলেটের শুরু এবং শেষে অতিরিক্ত দুই থেকে চারটি পাতা দেওয়া হবে, যাতে পরীক্ষার্থীরা হিসাব ও রিসনিং করার জন্য অতিরিক্ত জায়গা পান।
এনটিএ জানিয়েছে, প্রশ্নপত্রের বুকলেটের শুরু ও শেষ উভয় অংশেই এখন রাফ কাজের জন্য জায়গা রাখা হয়েছে। যাতে সব পরীক্ষার্থী স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেন, বিশেষ করে বাম-হাতি পরীক্ষার্থীদের এটি সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
এনটিএ-র তরফে আরও বলা হয়, "এনটিএ সুষ্ঠু, নিরাপদ ও পরীক্ষার্থী-বান্ধব উপায়ে নিট আয়োজন এবং পরীক্ষায় অংশগ্রহণকারী লক্ষ লক্ষ পরীক্ষার্থীর পরীক্ষার অভিজ্ঞতা ক্রমাগত উন্নত করার বিষয়ে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ।"
উল্লেখ্য, প্রশ্নফাঁসের জন্য ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা বাতিল করে এনটিএ। নিট বাতিলের পরপরই নেওয়া সিইউইটি-র পরীক্ষার ক্ষেত্রেও তথ্যপ্রযুক্তিগত সমস্যার জন্য সেই পরীক্ষা শুরু হতে দেরি হয়। ফলত সমস্যায় পড়েন পরীক্ষার্থীরা। সেই পরীক্ষাও পরিচালনার দায়িত্বও ছিল এই এনটিএ-র উপরেই।
RE- NEET-UG 2026
নিট-র নতুন পরীক্ষাসূচি ঘোষণা করলো এনটিএ
×
Comments :0