রাজ্যের একগুচ্ছ স্টেশনে চলছে বুলডোজারের তাণ্ডব। প্রতিরোধে নেমেছে বামপন্থীরা। দীর্ঘ সময় চুপ থাকার পর বুধবার পথে নামলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি।
এদিন হকার উচ্ছেদ নিয়ে ধর্মতলা থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত মিছিল করেছে তৃণমূল।
হকার উচ্ছেদের বিরুদ্ধে মিছিল ডাকা হলেও মমতা ব্যানার্জির নামেই বেশি উঠলো স্লোগান। বিধানসভায় দলের হারের পর প্রথম মিছিল করলো তৃণমূল। তবে শুধু হকার উচ্ছেদ নয়, তৃণমূলের কর্মীদের উপর রাজনৈতিক হিংসা ও মিথ্যে মামলার বিরোধিতা করা হয়েছে।
এর আগে অভিষেক ব্যানার্জির উপর আক্রমণের বিরুদ্ধে গত ২ জুন ধর্মতলার ওয়াই চ্যানেলে ধর্ণা দেন মমতা। এদিন মমতার সঙ্গে দেখা মিললো গুটিকয়েক তৃণমূল নেতার। দোলা সেন, কুনাল ঘোষ, বৈশ্বানর চ্যাটার্জি, রত্না সুর ছাড়া তৃণমূলের প্রথম সারির অনেক নেতাকে দেখাই যায়নি এদিন। মিছিলে তৃণমূল কর্মীদের কম হাজিরা আলোচনার বিষয় হয়েছে জনতার কাছে।
ওয়েলিংটনের মোড়ে দাঁড়িয়ে থাকা দুজন আলোচনা করছিলেন "এই মমতা যখন ক্ষমতায় ছিল তার সঙ্গে কত নেতা কর্মীদর দেখা যেত। আজ মিছিলে ৩০০ জন লোকও নেই।"
তৃণমূল সূত্রে খবর মিছিল শেষে একটি সভা করার কথা ছিল মমতার। কিন্তু মিছিল শেষ করেই গাড়িতে উঠে চলে যান তিনি।
নির্বাচনে পরাজয়ের পরই লোকসভা এবং বিধানসভায় তৃণমূল গুরুতর ভাঙনের মুখে পড়েছে। পর্যবেক্ষকদের মত, নিজের পক্ষে থাকা অংশকে জড়ো করতে মমতার এই মিছিল।
Mamata Banerjee tmc
কলকাতায় মমতার মিছিলে গুটিকয়েক নেতা
×
Comments :0