POETRY | ANJU BANU | SANMANITA JIBAN | MUKTADHARA | NABABARSHA 1433 | 2026 APRIL 17 | 3rd YEAR

কবিতা | আনজু বানু | সম্মানিত জীবন | মুক্তধারা | নববর্ষ ১৪৩৩ | ২০২৬ এপ্রিল ১৭ | বর্ষ ৩

নতুনপাতা/মুক্তধারা

POETRY  ANJU BANU  SANMANITA JIBAN  MUKTADHARA  NABABARSHA 1433  2026 APRIL 17  3rd YEAR

কবিতা

মুক্তধারা

নববর্ষ ১৪৩৩

সম্মানিত জীবন 

✍️ আনজু বানু

২০২৬ এপ্রিল ১৭  | বর্ষ ৩

নতুন আলোর দিগন্ত জুড়ে 
নব উন্মেষ ঘটে 
দেখ দেখ ওই নতুন বর্ষে
নতুন বার্তা রটে।
আসবে আবার জগৎ সভায়
রক্তিম দিন ফিরে
জাগবে আবার মানব জাতি
লোভের মুখোশ ছিঁড়ে। 
আঁধার যত দূর হয়ে যাবে
রবি ঠাকুরের বরে 
গাইব সবাই রবীন্দ্র গীতি
শিহরিত সেই স্বরে।
পু্রাতন সব নতুন করে 
আবার ফিরে পাব
সবাই মিলে নববর্ষে
সম্মানের ভাত খাব।

Comments :0

Login to leave a comment