POETRY | GOURI SENGUPTA | MALAT | MUKTADHARA | 2026 MARCH 3 | 3rd YEAR

কবিতা | গৌরী সেনগুপ্ত | মলাট | মুক্তধারা | ২০২৬ মার্চ ৩ | বর্ষ ৩

নতুনপাতা/মুক্তধারা

POETRY  GOURI SENGUPTA  MALAT  MUKTADHARA  2026 MARCH 3  3rd YEAR

কবিতা

মুক্তধারা

মলাট


✍️ গৌরী সেনগুপ্ত

২০২৬ ফেব্রুয়ারি ২৭ | বর্ষ ৩

মৃগয়ার চাঁদ ঝরছে বসন্তের
আবির রঙা কৃষ্ণচূড়ার স্পর্শে
নির্মল সংকেতে সেই ঋতুপ্লাবী
জ্যোৎস্নাপ্রপাত ।
মাটির কুমারী সত্তায়
স্নায়ু ঘিরে উদ্বেলতা
প্রিয় সেই ইন্দ্রিয় যাতনা
স্বপ্ন সলিলে তলিয়ে যাওয়া কিছুক্ষণ ।

আবার আস্তানায় ফেরা
সময়ের ককপিটে বসে
ঊষাগমন ছুঁয়ে সূর্যস্নানে
জীবিকাসঞ্চয় 
ক্রমাগত ঢেউ দিয়ে বয়ে যাওয়া
ঋতুপর্ণ হতে ।
কুয়াশায় ঝাপসা হয়ে থাকা
অথবা মদ্যপ প্রহর গুণে গুণে
মানুষের সরীসৃপ ছায়া দেখা
হাওয়ার গ্লোবাল ত্রাসে
বর্ণচোরা ফসলের মতো
রাসায়নিক কর্মকাণ্ডে মিশে যাওয়া
তবু জ্যোৎস্নার আদুল থেকে গুলালের অণুরাগে
কিছুক্ষণ রং দেওয়া সময়কে ।

Comments :0

Login to leave a comment