আর্থিক অনটনের মধ্যে পড়াশোনা চালিয়ে যাওয়ার প্রত্যয়কে শপথ নিয়ে এগিয়ে চলছে 'নব-কিশোর প্রয়াস 'র উদ্যোগে বিপ্লবী নিবারণচন্দ্র ঘটক বুক ব্যাঙ্ক। আর্ত পীড়িত মানুষ থেকে দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের ভরসার জায়গা সিহারশোলের ‘ নব-কিশোর প্রয়াস’। রবিবার এই সংস্থার বিপ্লবী নিবারণচন্দ্র ঘটক বুক ব্যাঙ্ক থেকে চলতি শিক্ষা বর্ষে ২১০ জন অভাবী মেধাবী ছাত্রছাত্রীদের পাঠ্য বই ও শিক্ষা সামগ্রী দেওয়া হয়। ২০১৯ সালে গড়ে ওঠা বিপ্লবী নিবারণচন্দ্র ঘটক বুক ব্যাঙ্ক ঘিরে এলাকার মানুষের প্রত্যাশা দিন দিন বাড়ছে। রবিবার বুক ব্যাঙ্ক থেকে বই প্রদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক রুনু দত্ত, অনুপ মিত্র, সংস্থার সম্পাদক অলক মিশ্র, সঞ্জয় প্রামাণিক সহ রানিগঞ্জের বিশিষ্ট শিক্ষক ও চিকিৎসকরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নীলাঞ্জন ঘটক। এই সংস্থার পরিচালক সঞ্জয় প্রামাণিক জানালেন, 'এলাকার শিক্ষক, চিকিৎসক ও শিক্ষানুরাগী মানুষের সহযোগিতায় একাজ করা সম্ভব হচ্ছে। বুকব্যাঙ্ক গড়ে গরিব ছাত্রছাত্রীদের বই প্রদান করায় মুগ্ধ রানিগঞ্জের ছাত্র ও অভিভাবকেরা।
Raniganj Book Bank
রানিগঞ্জে ২১০ জন অভাবী মেধাবী ছাত্রছাত্রীকে পাঠ্য বই তুলে দিল ‘বুক ব্যাঙ্ক’
রানিগঞ্জে অভাবী মেধাবী ছাত্রছাত্রীদের দেওয়া হচ্ছে পাঠ্য বই ও শিক্ষা সামগ্রী।
×
Comments :0