আইএসএলের তৃতীয় ম্যাচে যুবভারতী ক্রীড়াঙ্গনে মহামেডানকে ৫-১ গোলে হারিয়ে লীগ শীর্ষে উঠে এলো মোহনবাগান সুপার জায়েন্ট।
এদিন খেলা প্রথমে সেটপিস থেকে এক গোলে এগিয়ে যায় মহামেডান। বিদেশিহীন মহামেডানকে চাপে ফেলতে বেশি সময় লাগেনি মোহনবাগানের। এদিন মোহনবাগানের হয়ে জোড়া গোল করেন রবসন একটি গোল করেন জেমি ম্যাক্লারেন, মনবীর সিং এবং পেট্রাটোস।
লোবেরার দল যে ছন্দে রয়েছে তা তৃতীয় ম্যাচে প্রমাণিত হয়েছে। গত মরশুমে ফর্মে না থাকা পেট্রাটোস। চলতি মৌসুমে দারুন ফর্মে রয়েছে। দুটি গোল হয়ে গেলো তার। অন্যদিকে তিনটি ম্যাচেই গোল পেয়েছেন জেমি। তবে রবসনের চোট চিন্তায় রাখবে বাগান কোচকে।
Mohun Bagan
মহামেডানকে হারিয়ে লীগ শীর্ষে বাগান
×
Comments :0