ISL MOHUN BAGAN

ঘরের মাঠে ফাঁকা গ্যালারিতে খেলতে হবে মোহনবাগানকে

খেলা

শুক্রবার ওড়িশার বিরুদ্ধে দর্শক শূন্য গ্যালারিতে খেলতে হবে মোহনবাগানকে। এআইএফএফের পক্ষ থেকে  জানানো হয়েছে চেন্নাই ম্যাচে গ্যালারিতে বাগান সমর্থকদের অভব্য আচরণের জন্য শাস্তির মুখে পড়তে হবে বাগানকে।

ক্লাবের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, “চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ম্যাচ চলাকালীন গ্যালারিতে মোহনবাগানের সমর্থকদের দুর্ব্যবহারের অভিযোগের প্রমাণ পাওয়া গিয়েছে বলে জানিয়েছে সর্বভারতীয় ফুটবল সংস্থার শৃঙ্খলারক্ষা কমিটি। সেই কারণে জরিমানা করেছে তারা। সেই জরিমানা ক্লাব মেনে নিয়েছে। কিন্তু তাতেও খুশি হয়নি এআইএফএফ। শুক্রবার ওড়িশা এফসির বিরুদ্ধে আমাদের ঘরের ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে করার নির্দেশ দেওয়া হয়েছে।”

এর পাশাপাশি বলা হয়েছে, “এআইএফএফ-এর শৃঙ্খলারক্ষা কমিটির এই সিদ্ধান্তে মোহনবাগান হতাশ। আমরা জরিমানা মেনে নিয়েছিলাম। কিন্তু দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার নির্দেশ দিয়ে ক্লাবের হাজার হাজার সমর্থককে অন্যায় ভাবে শাস্তি দেওয়া হচ্ছে। সমর্থকেরাই ক্লাবের প্রাণ।”

Comments :0

Login to leave a comment