POETRY | RABINDRANATHER PRATI | SUKANTA BHATTACHARJEE | MUKTADHARA | 4th YEAR | 13 MAY 2026 | KABIPAKSHA - SUKANTA PASS AWAY

কবিতা | রবীন্দ্রনাথের প্রতি | সুকান্ত ভট্টাচার্য | মুক্তধারা | বর্ষ ৪ | ১৩ মে ২০২৬ | কবিপক্ষ - সুকান্ত প্রয়াণ দিবসে

নতুনপাতা/মুক্তধারা

POETRY  RABINDRANATHER PRATI  SUKANTA BHATTACHARJEE  MUKTADHARA  4th YEAR  13 MAY 2026  KABIPAKSHA - SUKANTA PASS AWAY

কবিতা | রবীন্দ্রনাথের প্রতি 

              সুকান্ত ভট্টাচার্য

মুক্তধারা | বর্ষ ৪ | ১৩ মে ২০২৬ | কবিপক্ষ - সুকান্ত প্রয়াণ দিবসে

 

 

এখনাে আমার মনে তােমার উজ্জ্বল উপস্থিতি,
প্রত্যেক নিভৃত ক্ষণে মত্ততা ছড়ায় যথারীতি,
এখনাে তােমার গানে সহসা উদ্বেল হ’য়ে উঠি—
নির্ভয়ে উপেক্ষা করি জঠরের নিঃশব্দ কুটি।
এখনাে প্রাণের স্তরে স্তরে,
তােমার দানের মাটি সােনার ফসল তুলে ধরে
এখনাে স্বগত ভাবাবেগে
মনের গভীর অন্ধকারে তােমার সৃষ্টিরা থাকে জেগে।
তবুও ক্ষুধিত দিন ক্রমশ সাম্রাজ্য গড়ে তােলে,
গােপনে লাঞ্ছিত হই হানাদারী মৃত্যুর কবলে;
যদিও রক্তাক্ত দিন, তবু দৃপ্ত তােমার সৃষ্টিকে
এখনাে প্রতিষ্ঠা করি আমার মনের দিকে দিকে।

তবুও নিশ্চিত উপবাস
আমার মনের প্রান্তে নিয়ত ছড়ায় দীর্ঘশ্বাস—
আমি এক দুর্ভিক্ষের কবি,
প্রত্যহ দুঃস্বপ্ন দেখি, মৃত্যুর সুস্পষ্ট প্রতিচ্ছবি।
আমার বসন্ত কাটে খাদ্যের সারিতে প্রতীক্ষায়,
আমার বিনিদ্র রাত্রে সতর্ক সাইরেন ডেকে যায়,
আমার রােমাঞ্চ লাগে অযথা নিষ্ঠুর রক্তপাতে
আমার বিস্ময় জাগে নিষ্ঠুর শৃঙ্খল দুই হাতে।
তাই আজ আমারাে বিশ্বাস,
“শান্তির ললিত বাণী শােনাইবে ব্যর্থ পরিহাস।”
তাই আমি চেয়ে দেখি প্রতিজ্ঞা প্রস্তুত ঘরে ঘরে,
দানবের সাথে আজ সংগ্রামের তরে॥

 

Comments :0

Login to leave a comment