কবিতা
মুক্তধারা
বসুন্ধরা আমাদের ঘর
✍️ রাজ মন্ডল
২০২৬ এপ্রিল ২৪ | বর্ষ ৩
বসুন্ধরা মোদের মা, বড়ই আপন জন,
তাকে ঘিরেই বেঁচে থাকে মানুষের এই মন।
মাঠের পরে মাঠ সাজানো, সবুজ রঙের মেলা,
নদীর জলে ভেসে চলে ছোট্ট ডিঙি ভেলা।
বসুন্ধরা আমাদের সব দিচ্ছে অকাতরে,
মাথার ওপর নীল আকাশটা শান্তি বিলিয়ে ধরে।
কিন্তু মোরা অবুঝ হয়ে দিচ্ছি তাকে কষ্ট,
আমাদেরই ভুলে প্রকৃতি আজ হচ্ছে অনেক নষ্ট।
এখনই সময় ফেরার ঘরে, মায়ের আঁচল তলে,
এসো সবাই শপথ করি প্রাণপণ এই বলে—
গাছ কাটবো না আর আমরা, লাগাবো শুধু চারা,
বসুন্ধরাকে নতুন করে সাজাবো দিশাহারা।
প্লাস্টিক সব ফেলে দিয়ে জল রাখবো পরিষ্কার,
এই পৃথিবীটা শুধু আমাদের, নেই তো অন্য কার।
Comments :0