কবিতা
মুক্তধারা
নববর্ষ ১৪৩৩
মুখটা থাকে ভার
✍️ সুব্রত চৌধুরী
২০২৬ এপ্রিল ১৫ | বর্ষ ৩
কৃষ্ণচূড়া উঠল দুলে
রাগ ভৈরবীর দিন,
নববর্ষে রোদ্দুরে তাই
বাজছে খুশির বীণ।
রাস্তার ধারে বস্তিতে ওই
রাতুল সোনার বাড়ি ,
দিনে রাতে গতর খাটে
সুখের সাথে আড়ি ।
ভোরের আলোয় কাজে ছোটে
রাতুল সোনা রোজ ,
নববর্ষে কেমনে কাটে
রাখে না কেউ খোঁজ ।
লবন আনতে পান্তা ফুরায়
নেইতো ফুরসত তার,
নববর্ষে রাতুল সোনার
মুখটা থাকে ভার।
Comments :0