CITU protests

পিডবলিউডি'র তরফে উচ্ছেদের নোটিশ হকারদের, প্রতিবাদে বিক্ষোভ সিআইটিইউ'র

জেলা

শ্রীরামপুর পিডবলিউডি অফিসের সামনে বিক্ষোভ হকারদের।

পিডবলিউডি থেকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে ডানকুনি এলাকার হকারদের। তাঁরই প্রতিবাদে শুক্রবার শ্রীরামপুর পিডবলিউডি অফিসের সামনে বিক্ষোভ দেখায় সিআইটিইউ। এদিন বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা তীর্থঙ্কর রায়, আব্দুল হাই, জগন্নাথ ঘোষ, মানিক সরকার, অভিজিৎ অধিকারী, মিঠুন চক্রবর্তী প্রমুখরা। 
সিআইটিইউ জেলা সাধারণ সম্পাদক তীর্থঙ্কর রায় বলেন,  আজ আমরা পিডবলিউডি অফিসে এসেছি আধিকারিকদের কে জানাতে যে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ হবেনা। এর আগে যখন শ্রীরামপুর জি টি রোডের কাছে হকার উচ্ছেদ হয়েছিলো তখনও আমরা প্রতিবাদে নেমেছিলাম। ডানকুনিতে হকার উচ্ছেদের বিরুদ্ধেও আমরা পথে নামছি। আধিকারিকরা আমাদের কথা শুনেছেন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন। ডানকুনিতে গরীব হকারদের উচ্ছেদ করতে বুলডোজার চালানোর ফরমান দিচ্ছেন অথচ কত পিডবলিউডি-র জমি বে-আইনি দখল করে বসে আছে সেগুলোর ওপর বুলডোজার চালান। এদিন সভা থেকে তারকনাথ দত্ত, মিঠুন চক্রবর্তী, রোমিচা বিবি, শেখ সামিমের প্রতিনিধি দল আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দেন।

 

Comments :0

Login to leave a comment