UNI BABY

সংবাদ সংস্থার দপ্তরে পুলিশ, হেনস্তা সাংবাদিকদের, নিন্দা বেবির

জাতীয়

শনিবার দিল্লি পুলিশের ইউএনআই-র সাংবাদিকদের সঙ্গে যে দুর্ব্যবহারের করেছে তাতে ক্ষোভ জানিয়েছে দিল্লি ইউনিয়ন অফ জার্নালিস্টস। সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবিও।

এমএ বেবি জানিয়েছেন যে সংবাদ সংস্থা ইউএনআই-র দপ্তরে দিল্লি পুলিশ ও আধাসামরিক বাহিনীর তল্লাশি ও সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণের তীব্র নিন্দা করছি। তিনি এক্সে লিখেছেন, ইউএনআই-র রফি মার্গের দপ্তরে থেকে সাংবাদিকদের টেনে বের করে আনা হয় এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ উঠেছে। এই ধরনের স্বৈরাচারী আচরণ, আগাম নোটিশ না দেওয়া এবং মহিলা কর্মী সহ সকলের প্রতি দুর্ব্যবহারের ঘটনা গণতন্ত্রে অনভিপ্রেত।
তিনি আরও লিখেছেন, "একটি স্বাধীন গণমাধ্যম ভয়ের মধ্যে কাজ করতে পারে না। প্রশাসনকে এই অন্যায়ের দায় স্বীকার করতে হবে। সাংবাদিকদের মর্যাদা ফিরিয়ে দিতে হবে।"

এদিন পুলিশ বিপুল সংখ্যায় ইউএনআই-এর নিউজরুমে প্রবেশ করে এবং রাতের শিফটে কর্মরত সাংবাদিকদের অবিলম্বে অফিস ছেড়ে যাওয়ার কথা জানায়। তাদের বলা হয়ে যে হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে ইউএনআই-কে উচ্ছেদ করা হচ্ছে। কিন্তু কোনও আদেশ দেখানো হয়নি।

সাংবাদিকরা তাদের উচ্চতর কর্তৃপক্ষকে জানানোর জন্য সময় চেয়েছিলেন। তখন তাদের অনেককেই দুর্ব্যবহার করা হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, মহিলা সাংবাদিকদেরও শারীরিকভাবে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। সাংবাদিকদের ব্যক্তিগত কাগজপত্র ও জিনিসপত্র সরিয়ে নেওয়ার জন্য কোনও সময় দেওয়া হয়নি।
 

Comments :0

Login to leave a comment