Jharkhand Student Protest

বিতর্কিত পরীক্ষা বাতিলে রাজি সরকার, তবু ঝাড়খন্ডে মিলল না সমাধান

জাতীয়

সরকারি নিয়োগে বিতর্কিত পরীক্ষা বাতিল করতে রাজি হয়েছে ঝাড়খন্ড সরকার। বেনিয়মে তদন্ত এবং পরীক্ষা ব্যবস্থায় সংস্কারেও রাজি হয়েছে। তবে বিক্ষোভরত ছাত্রদের সঙ্গে আলোচনা চূড়ান্ত সমাধানে পৌঁছায়নি।
বিক্ষোভরত ছাত্রছাত্রীদের দাবি, বেনিয়মে সিবিআই তদন্তের নির্দেশ দিতে হবে রাজ্য সরকারকে। আগামীকাল, ১০ আগস্ট, ঝাড়খন্ডে বিধানসভা অভিযানের ডাক দিয়েছেন বিক্ষোভরত ছাত্রছাত্রীরা। 
ছাত্রছাত্রীদের দাবি ঝাড়খন্ডে চতুর্দশ পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা বাতিল করলে কেবল চলবে না। সিবিআই তদন্ত করতে হবে। 
ঝাড়খন্ডের জেএমএম সরকারের মন্ত্রী সুদিব্য কুমার সোনু বলেছেন, সরকার একার সিদ্ধান্তে পরীক্ষা বাতিল করতে পারে না। কারণ তার পিছনে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। পরীক্ষার ফলও ঘোষণা করা হয়েছে। সফর পরীক্ষার্থীরা কাজেও যোগ দিয়েছেন। সেক্ষেত্রে একজন প্রাকতন বিচারপতির নেতৃত্বে কমিটি গড়ার প্রস্তাব দিয়েছে ঝাড়খণ্ডের জেএমএম সরকার। যে কমিটি বেনিয়ম খতিয়ে দেখবে। তবে বিক্ষোভকারীরা সে দাবি মানেননি। 
ঝাড়খণ্ডের উচ্চ ও কারিগরি শিক্ষা মন্ত্রী সহ রাজ্য মন্ত্রিসভার বিশেষ গোষ্ঠী ছয় দফায় আলোচনা করেছে বিক্ষোভকারীদের সঙ্গে। সুদিব্য কুমার রবিবার বলেছেন, ৯৮ শতাংশ দাবি মেনে নেওয়ার পরও সমাধানে পৌঁছানো যায়নি। নিশ্চয় পরিস্থিতি দুঃখজনক। তবে আন্দোলনরত ছাত্রছাত্রীরা যাতে কোনোভাবে হেনস্তার শিকার না হন, সে দিকে নজর রাখবে সরকার। রবিবারই ঝাড়খন্ডের পাবলিক সার্ভিস কমিশনের তিন সদস্যের ইস্তফা গ্রহণ করেছেন রাজ্যপাল। 

Comments :0

Login to leave a comment