বলতে পারো
নতুনপাতা
অমল কর
উত্তর : ২০২৬ এপ্রিল ১৬
জিজ্ঞাসা
১. এবার বিশ্বকাপ ফুটবলে প্রথম ৪ টি দলের প্রাইজমানি কত?
২. অলিম্পিক হকিতে ভারত মোট কতবার সোনাজয়ী?
৩. রুশ বিপ্লবকে অন্য কোন্ নামে জানা যায়?
৪. জীববিজ্ঞানের ভিত্তি বিবর্তনবাদের প্রবক্তা চার্লস ডারউইন-এর যুগান্তকারী আকর গ্রন্থের নাম কি?
৫. হরমুজ প্রণালীর দৈর্ঘ্য প্রস্থ গভীরতা ও অবস্থান কি?
৬. বিশ্বের সবচেয়ে বেশি বিমানবন্দর কোন্ দেশে? ভারতে কত?
সমাধান
১. বিশ্বকাপ ফুটবলে এবার বিজয়ী দল পাবে ৫ কোটি ডলার। রানার্স ৩কোটি ৩০লক্ষ ডলার তৃতীয় দল ২ কোটি ৯০ লক্ষ ডলার ও চতুর্থ দল ২ কোটি ৭০ লক্ষ ডলার।
২. অলিম্পিক হকিতে ভারত মোট ৮ বার সোনাজয়ী।
৩. ভি আই লেনিনের নেতৃত্বে সংগঠিত রুশ বিপ্লবকে বলশেভিক বিপ্লব, অক্টোবর বিপ্লব বা মহান অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবও বলা হয়।
৪. বিবর্তনবাদ তত্ত্বের প্রবক্তা চার্লস ডারউইন-এর যুগান্তকারী আকর গ্রন্থের নাম " অন দি অরিজিন অফ স্পেসিস"।
৫. মধ্যপ্রাচ্যের ইরান ও ওমানের মাঝে অবস্থিত হরমুজ প্রণালী দৈর্ঘ্যে ১৬০ কিঃমিঃ, প্রস্থে সবচে সরু অংশে ৩০ কিঃমিঃ , গভীরতা ৬০-১০০ কিঃমিঃ।
৬. বিশ্বের সবচেয়ে বেশি বিমানবন্দর আমেরিকায়, মোট ১৫,৮৭৩টি? ভারতে মোট ৩১১টি মাত্র।
Comments :0