QUIZ — AML KAR — NATUNPATA — 3rd YEAR — 7 MAY 2026 — ANS

বলতে পারো — অমল কর — নতুনপাতা — ৩য় বর্ষ — ৭ মে ২০২৬ — উত্তর

নতুনপাতা/মুক্তধারা

QUIZ  AML KAR  NATUNPATA  3rd YEAR  7 MAY 2026  ANS

বলতে পারো — অমল কর 

নতুনপাতা৩য় বর্ষ৭ মে ২০২৬ উত্তর

জিজ্ঞাসা

১. ১৮৮৬ সালের ৪ ঠা মে আমেরিকার শিকাগো শহরে ৮ ঘন্টা কাজের দাবিতে আন্দোলনে কতজন শহিদ হন?
২. সাম্যবাদ বা কমিউনিজম-এর জনক কে ছিলেন?
৩. স্বাধীনতা আন্দোলনে বাংলার প্রথম নারী শহিদ কে ছিলেন?
৪. শিশু-কিশোরদের জন্য রচিত সত্যজিৎ রায়-এর কয়েকটি গ্ৰন্থের নাম বলো।
৫. শিল্পী মান্না দে কতগুলো ভাষায় কত গান গেয়েছেন?
৬. স্বর্ণযুগের গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় মোট কত গান লিখেছেন?

সমাধান

১. ৮ ঘন্টা কাজ ৮ ঘন্টা বিনোদন ৮ ঘন্টা বিশ্রামের দাবিতে শিকাগোর হে মার্কেটে ১৮৬৬ সালের ৪ ঠা মে পুলিশের গুলিতে পার্সনস,  স্পাইস, ফিশার, এঙ্গেল, লিন্স, শওয়ার,ফিলডেন ও অস্কার শহিদ হন।
২. কার্ল হাইনরিক মার্কস ছিলেন জার্মান দার্শনিক, অর্থনীতিবিদ, ইতিহাসবেত্তা, সমাজবিজ্ঞানী, তাত্ত্বিক, সমাজতান্ত্রিক বিপ্লবী, সাম্যবাদ বা কমিউনিজম-এর জনক। ডাস ক্যাপিটাল,দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো ইত্যাকার তাঁর অনন্য নির্মিতি।
৩. স্বাধীনতা আন্দোলনের অঙ্গ হিসেবে মাস্টারদা সূর্য সেনের নির্দেশে চট্টগ্রাম পাহাড়তলি ইউরোপীয় ক্লাব আক্রমণে বাংলার প্রথম নারী শহিদ হন প্রীতিলতা ওয়াদ্দেদার।
৪. সত্যজিৎ রায় শিশু-কিশোরদের  জন্য বহু রহস্য রোমাঞ্চ কল্পবিজ্ঞান ও ছোটোগল্প লেখেন ও বিদেশি সাহিত্য অনুবাদ করেন:ফেলুদার গোয়েন্দাগিরি, প্রফেসর শঙ্কুর ডায়েরি, তাড়িনীখুড়োর কীর্তিকলাপ, সব ভুতুড়ে, তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম, মোল্লা নাসিরুদ্দিনের গল্প,একের পিঠে দুই, একডজন গপ্পো।
৫. পদ্মশ্রী, পদ্মবিভূষণ, ফালকে ইত্যাদি পুরস্কারপ্রাপ্ত শিল্পী-সুরকার-পরিচালক মান্না দে (আসল নাম প্রবোধচন্দ্র দে)২৪ টি ভাষায় প্রায় ৪০০০ গান করেন। 
৬. স্বর্ণযুগের প্রখ্যাত গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় চলচ্চিত্র সহ বিভিন্ন বিষয়ে প্রায় ৪০০০ গান লিখেছেন ।সেসব গেয়েছেন শচীনকর্তা ভূপেন মান্না হেমন্ত শ্যামল লতা আশা গীতা আরতি হৈমন্তী প্রমুখ।

 

Comments :0

Login to leave a comment